বেগমপুরে জনসাধারণের সঙ্গে মতবিনিময় সভায় এমপি রুহুল আমিন

জনগণের সমস্যা সমাধানই আমাদের অঙ্গীকার

আপলোড তারিখঃ 2026-07-30 ইং
বেগমপুরে জনসাধারণের সঙ্গে মতবিনিময় সভায় এমপি রুহুল আমিন ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে দলীয় নেতা-কর্মী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর আমির মো. রুহুল আমিন। গতকাল বুধবার দিনব্যাপী আয়োজিত এ কর্মসূচিতে তিনি ইউনিয়নের ঝাঁঝরী, যদুপুর, উজুলপুরসহ একাধিক স্থানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন। এসময় স্থানীয় বাসিন্দারা বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া তার কাছে তুলে ধরেন। তিনি সেগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং পর্যায়ক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।


মতবিনিময় সভায় মো. রুহুল আমিন বলেন, জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর থেকেই এলাকার উন্নয়ন এবং মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। সাধারণ মানুষের সমস্যা শুনে তা পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়াই আমাদের দায়িত্ব। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে আপনাদের সহযোগিতা ও দোয়া প্রয়োজন।


তিনি আরও বলেন, ‘উন্নয়ন কোনো ব্যক্তি বা দলের জন্য নয়, এটি জনগণের অধিকার। মানুষের আস্থা ও ভালোবাসাকে সঙ্গে নিয়েই এলাকার সার্বিক উন্নয়নে আমরা কাজ করে যাব।’ এসময় তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে বেগমপুর ইউনিয়নসহ চুয়াডাঙ্গা-২ আসনে বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে স্থানীয় জনগণকে অবহিত করেন।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দর্শনা থানা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম, জামায়াত নেতা ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মহাসিন এমদাদ, জেলা জামায়াত নেতা আবুল কালাম, বেগমপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মোশাররফ হোসেন, সেক্রেটারি শাহিন মিয়া, জামায়াত নেতা আমিনুল ইসলাম মাস্টারসহ স্থানীয় দলীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)