দামুড়হুদায় নজরুল বর্ষ উদ্যাপনের পুরস্কার বিতরণ

আপলোড তারিখঃ 2026-07-30 ইং
দামুড়হুদায় নজরুল বর্ষ উদ্যাপনের পুরস্কার বিতরণ ছবির ক্যাপশন:

দামুড়হুদায় ‘নজরুল বর্ষ-২০২৬-২৭’ উদ্যাপন উপলক্ষে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতার কর্মপরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক অনুষ্ঠানের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল পাঁচটার সময় উপজেলা পরিষদের সভাকক্ষে এই সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।


উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লাভলী ইয়াসমিনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আবুল হাশেম, একাডেমিক সুপারভাইজার রাফিজুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা আবু হাসান, দামুড়হুদা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রকিবুল হাসান তোতা, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিভিন্ন বিভাগে বিজয়ী ছাত্র-ছাত্রী ও তাঁদের অভিভাবকবৃন্দসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।


এসময় নজরুল বর্ষ উপলক্ষে উপজেলা পর্যায়ের বিভিন্ন বিভাগ যেমন নজরুল সংগীত, একক অভিনয়, নাটক, নৃত্য ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী প্রত্যেককে পুরস্কৃত করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)