জীবননগর উপজেলা ছাত্রলীগের সকল কার্যক্রম স্থগিতের নির্দেশ

আপলোড তারিখঃ 2017-11-24 ইং
জীবননগর উপজেলা ছাত্রলীগের সকল কার্যক্রম স্থগিতের নির্দেশ ছবির ক্যাপশন:
জীবননগর উপজেলা ছাত্রলীগের সকল কার্যক্রম স্থগিতের নির্দেশ দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক ও সাধারণ সম্পাদক মো. জানিফ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ছাত্রলীগ, জীবননগর উপজেলা শাথার কার্যক্রম আরো বেগবান ও গতিশীল করার লক্ষ্যে যে সকল নেতৃবৃন্দ আসতে আগ্রহী তাদেরকে আগামী সাত দিনের মধ্যে দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ পূর্ণাঙ্গ জীবন-বৃত্তান্ত জমা দেয়ার জন্যও জরুরী সভায় আরও বলা হয়। জমা দেয়ার স্থান ও সময়: সাহাবুল হোসেন, সহসভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, চুয়াডাঙ্গা জেলা শাখা, মোবাইল : ০১৯২২-৩৭৩০৩০ এবং জাকির হুছাইন জ্যাকি, যুগ্ম-সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, চুয়াডাঙ্গা জেলা শাখা, মোবাইল : ০১৭১০-০৩৫২২২। স্থান: চুয়াডাঙ্গা সরকারি কলেজ ক্যাম্পাস, সময়: সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত। প্রেসবিজ্ঞপ্তি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)