পাড়ী দিতে গিয়ে এক সহযোগীসহ জনতার হাতে পরকিয়া জুটি আটক

আপলোড তারিখঃ 2017-11-24 ইং
পাড়ী দিতে গিয়ে এক সহযোগীসহ জনতার হাতে পরকিয়া জুটি আটক ছবির ক্যাপশন:
মোবাইলফোনে প্রেমের সুত্র ধরে পরস্ত্রীকে নিয়ে অজানার উদ্দেশ্যে আলমডাঙ্গা প্রতিনিধি: মোবাইল ফোনে প্রেমের সুত্র ধরে অজানার উদ্দেশ্যে পাড়ি দিতে যেয়ে আলমডাঙ্গায় সহযোগী সহ পরকিয়া প্রেমিক জুটি আটক হয়েছে। জানা গেছে, কুষ্টিয়ার আইলচারা গ্রামের নিয়ামত আলীর ছেলে ১ সন্তানের জনক ফজলু যশোর কইখালী গ্রামের জিয়াউর রহমানের স্ত্রী ১ সন্তানের জননী স্মৃতির সাথে গত কয়েকমাস পুর্বে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। গতকাল সকালে স্মৃতি প্রেমিক ফজলুর সাথে দেখা করার উদ্দেশ্যে চুয়াডাঙ্গা জেলার দর্শনায় আসে। প্রেমিক ফজলু তার সহযোগী বন্ধু মিরপুর উপজেলা সুগন্ধা গ্রামের জহুরুল ইসলামের ছেলে রাজীবকে সাথে নিয়ে দর্শনায় আসে। তারা দর্শনার বিভিন্ন জায়গা ঘুরে অজানার যাওয়ার জন্য বেলা ৩টার দিকে আলমডাঙ্গা রেল ষ্টেশন এলাকায় ঘোরাঘুরি করে।এসময় স্থানীয় জনগনের সন্দেহ হলে তারা তাদের কে আটকে থানা পুলিশে খবর দেয়।সংবাদ পেয়ে আলমডাঙ্গা থানার এস,আই মহব্বত সঙ্গীয় ফোর্স নিয়ে পরকিয়া জুটি ও তাদের সহযোগীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)