ছবির ক্যাপশন:
ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী রোকনুজ্জামান সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ায় তার চিকিৎসা সহায়তায় ৫০ হাজার টাকা অনুদান দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়া তার শারীরিক অবস্থার উন্নতি না হলে উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ধরনের দায়িত্ব গ্রহণের আশ্বাস দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার নাফিউল ইসলাম জোয়ার্দারের (শান্ত) সঙ্গে পিপি ও সেক্রেটারির মধ্যে এক বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে রোকনুজ্জামানের দ্রুত সুস্থতা কামনা করা হয় এবং প্রয়োজনে ভবিষ্যতেও তার পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি সবসময়ই তার বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের কল্যাণে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। রোকনুজ্জামানের চিকিৎসার অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করা হবে এবং প্রয়োজন অনুযায়ী সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।
