মুজিবনগরে ১৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে শাকসবজির বীজ ও সার বিতরণের উদ্বোধন

আপলোড তারিখঃ 2026-07-28 ইং
মুজিবনগরে ১৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে শাকসবজির বীজ ও সার বিতরণের উদ্বোধন ছবির ক্যাপশন:

মেহেরপুরের মুজিবনগরে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় খরিপ মৌসুমে বিনামূল্যে শাকসবজির বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মুজিবনগরের আয়োজনে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়।


কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, উপজেলার মোট ১ হাজার ৫০০ জন কৃষককে সাত প্রকার শাকসবজির বীজের পাশাপাশি ১৫ কেজি ডিএপি এবং ১৫ কেজি এমওপি সার সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে। কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকদের উৎসাহিত করতেই সরকারের এ সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।


উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাইফুল হুদা, মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) উজ্জ্বল কুমার দাস, উপজেলা কৃষি অফিসার আব্দুল মোমিন, মুজিবনগর প্রেসক্লাবের সভাপতি, উপ-সহকারী খাদ্য নিয়ন্ত্রক গিয়াস উদ্দিন, উদ্ভিদ সংরক্ষণ অফিসার মিজানুর রহমান এবং উপকারভোগী কৃষকেরা।


বক্তারা বলেন, কৃষি উৎপাদন বাড়াতে সরকারের প্রণোদনা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কৃষকদের আধুনিক ও লাভজনক কৃষিকাজে উদ্বুদ্ধ করতে ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)