দর্শনা থানায় সাপ্তাহিক চৌকিদারি প্যারেড গ্রহণকালে পুলিশ সুপার রুহুল কবীর

গ্রাম পুলিশ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের অন্যতম সহযোগী

আপলোড তারিখঃ 2026-07-28 ইং
দর্শনা থানায় সাপ্তাহিক চৌকিদারি প্যারেড গ্রহণকালে পুলিশ সুপার রুহুল কবীর ছবির ক্যাপশন:

দর্শনা থানায় সাপ্তাহিক চৌকিদারি প্যারেড অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টায় দর্শনা থানা কম্পাউন্ডে আয়োজিত এ প্যারেডে দর্শনা থানার বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন। প্যারেড গ্রহণ করেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান।


প্যারেড শেষে পুলিশ সুপার গ্রাম পুলিশের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি জননিরাপত্তা নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা রক্ষা, মাদকবিরোধী কার্যক্রম জোরদার, চুরি-ডাকাতি প্রতিরোধ এবং অপরাধ-সংক্রান্ত যেকোনো তথ্য দ্রুত থানাকে অবহিত করার নির্দেশ দেন।


পুলিশ সুপার বলেন, গ্রাম পুলিশ তৃণমূল পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী। তাই জনগণের সঙ্গে নিবিড় সমন্বয় বজায় রেখে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। বিশেষ করে অগ্নিকাণ্ড, বন্যা, অস্বাভাবিক মৃত্যু, দাঙ্গা-হাঙ্গামা, চুরি-ডাকাতি, মাদক-সংক্রান্ত কার্যক্রম, সন্দেহজনক ব্যক্তির চলাফেরা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির যেকোনো অবনতির বিষয়ে তাৎক্ষণিকভাবে থানাকে অবহিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দামুড়হুদা সার্কেলের সহকারী পুলিশ সুপার শেখ মোহাম্মদ নুরুল্লাহ্, দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান এবং দর্শনা থানার অন্যান্য পুলিশ কর্মকর্তারা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)