চুয়াডাঙ্গায় পিতার দায়ের করা মামলায় ছেলে আটক

আপলোড তারিখঃ 2017-11-24 ইং
চুয়াডাঙ্গায় পিতার দায়ের করা মামলায় ছেলে আটক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সাতগাড়িতে বাপের মামলায় ছেলে শ্যালটনকে আটক করেছে পুলিশ। গতকাল রাত ৮ টার দিকে সদর ফাড়ি পুলিশ আটক করে। শ্যালটন চুয়াডাঙ্গা সাতগাড়ি গ্রামের ইদ্রিসের ছেলে। জানা গেছে, গতকালকে কোর্টে পারিবারিক কোন এক বিষয়ে শ্যালটনের বাবা মামলা করে ওয়ারেন্ট বের করে। পরে রাতে সদর ফাড়ি পুলিশ তার বাড়ি থেকে আটক করে। আটকের পরে শ্যালটনের ছোট ভাই পল্টনের বিরুদ্ধে শ্যালটনের বাড়ির তালা ভাংগে আসবাবপত্র নিজ বাড়ি নেয়। খবর পেয়ে সদর ফাড়ির পুলিশ মালামাল উদ্ধার করে শ্যালটনের বাড়ি ফিরিয়ে দেয়। সদর ফাড়ির ইনচার্জ বলেন, তাদের বাব-মার কোন মিল নাই। মিল করার জন্য পল্টম তার ভাই শ্যালটনের বাড়ির মালামাল নিয়ে গিয়েছিল। পরে আমরা এসে ফিরিয়ে নিয়। সদর থানার অফিসার ইনচার্জ বলেন, শ্যালটন নিয়মিত মামলায় আটক করা হয়েছে। তবে মালামালের বিষয়টি বলেন, আমি পুলিশ পাঠিয়েছিলাম। তবে এমন কোন ঘটনা ঘটেনি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)