দামুড়হুদায় নিবিড় পরিচর্যার পর মুক্ত আকাশে উড়ল ৬ তিলাঘুঘ

আপলোড তারিখঃ 2026-07-28 ইং
দামুড়হুদায় নিবিড় পরিচর্যার পর মুক্ত আকাশে উড়ল ৬ তিলাঘুঘ ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলার শিবনগর ডিসি ইকো পার্কে নিবিড় পরিচর্যার পর ৬টি তিলাঘুঘু পাখি অবমুক্ত করা হয়েছে। বাংলাদেশ ওয়াইল্ড লাইফ অ্যান্ড নেচার ইনিশিয়েটিভের উদ্যোগে এবং চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহযোগিতায় গতকাল সোমবার সন্ধ্যা ৬ টার দিকে পাখিগুলো অবমুক্ত করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পাখিগুলো অবমুক্ত করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লাভলী ইয়াসমিন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বন কর্মকর্তা সুরেশ চন্দ্র মিস্ত্রি, বাংলাদেশ ওয়াইল্ড লাইফ অ্যান্ড নেচার ইনিশিয়েটিভের সভাপতি ও বড় সলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক আহসান হাবীব শিপলুসহ সংগঠনের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। 


আহসান হাবীব শিপলু জানান, গত ২১ জুন জেলা প্রশাসক লুৎফুন নাহারের নির্দেশনায় জেলা কারাগার থেকে উদ্ধার করা হয় ৫টি তিলাঘুঘু পাখির ছানা। পরে সেগুলো সংগঠনের কাছে হস্তান্তর করা হয়। ছানাগুলোর পাখা পুরোপুরি গজিয়ে না ওঠায় প্রায় ১ মাস ৬ দিন ধরে নিবিড় পরিচর্যা, চিকিৎসা ও লালন-পালন করা হয়। পরে তাদের সঙ্গে আরও একটি তিলাঘুঘু যুক্ত করে মোট ৬টি ঘুঘু পাখি সুস্থ ও উড়তে সক্ষম হওয়ায় প্রকৃতিতে অবমুক্ত করা হয়। সংগঠনের এই বন্যপ্রাণী পুনর্বাসন কার্যক্রমের নাম মুক্তছন্দ। 


পাখি অবমুক্তকালে ইউএনও লাভলী ইয়াসমিন বলেন, আজ নিজ হাতে ৬টি পাখিকে তাদের প্রাকৃতিক পরিবেশে ফিরিয়ে দিতে পেরে আমি আনন্দিত। বাংলাদেশ ওয়াইল্ড লাইফ অ্যান্ড নেচার ইনিশিয়েটিভের সদস্যদের অক্লান্ত পরিশ্রম ও সেবার কারণেই পাখিগুলো মুক্ত আকাশে ফিরতে পেরেছে। পরিবেশ ও বন্যপ্রাণী রক্ষায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। 


অনুষ্ঠানে সংগঠনের সদস্য সাহাবুল, নিরব, আবরার ফাইয়াজ, আলমাছ, রিয়াদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এসময় উপস্থিত সবাই সংগঠনটির বন্যপ্রাণী সংরক্ষণ ও পুনর্বাসন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)