ভাংবাড়ীয়ায় কৃষকের লাউ বাগান কেটে তছরূপ

আনুমানিক ২ লাখ টাকার ক্ষয়-ক্ষতি

আপলোড তারিখঃ 2026-07-27 ইং
ভাংবাড়ীয়ায় কৃষকের লাউ বাগান কেটে তছরূপ ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকার সিটি গাড়ি মাঠে রাতের আঁধারে দুর্বৃত্তরা এক কৃষকের ৩৩ শতক জমির লাউ বাগান কেটে দিয়েছেন। এতে কৃষক আব্দাল হকের আনুমানিক ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। 
স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক আব্দাল হক দীর্ঘদিনের পরিশ্রম, সময় ও অর্থ ব্যয় করে ৩৩ শতক জমিতে লাউয়ের আবাদ করেছিলেন। বাগানে ইতোমধ্যে ফুল, জালি ও ফল আসতে শুরু করেছিল। আর কয়েক দিনের মধ্যেই বাজারে লাউ বিক্রি করে লাভের আশা করেছিলেন তিনি। কিন্তু গত শনিবার দিবাগত গভীর রাতে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে বাগানে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে লাউগাছগুলোর গোড়া কেটে দেয়। গতকাল রোববার সকালে আব্দাল হক জোয়ার্দ্দার জমিতে গিয়ে গাছগুলো কাটা অবস্থায় দেখতে পেয়ে কান্নায় ভেঙে পড়েন। 


তিনি বলেন, অনেক কষ্ট করে এই লাউ বাগান করেছি। গাছে ভালো ফলন আসতে শুরু করেছিল। আর কয়েক দিনের মধ্যেই বাজারে লাউ তুলতাম। কিন্তু দুর্বৃত্তরা রাতের আঁধারে সব শেষ করে দিল। এতে আমার আনুমানিক ২ লাখ টাকার ক্ষতি হয়েছে।


ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় কৃষক ও সাধারণ মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। পরে ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতান ক্ষতিগ্রস্ত লাউ বাগান পরিদর্শন করে কৃষক আব্দাল হকের সঙ্গে কথা বলেন। 
পরিদর্শন শেষে টিপু সুলতান বলেন, একজন কৃষকের ফসল কেটে নষ্ট করা অত্যন্ত জঘন্য ও ন্যক্কারজনক অপরাধ। একজন কৃষকের জীবিকা ও স্বপ্নের ওপর এ ধরনের হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।


এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বানি ইসরাইল বলেন, আমি বিষয়টি শুনেছি। হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পের সদস্যদের ঘটনাস্থলে পাঠিয়েছিলাম। ক্ষতিগ্রস্ত কৃষক লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)