জীবননগর পৌরসভার সেরা ১৮ ফুটবলার বাছাই

আপলোড তারিখঃ 2026-07-27 ইং
জীবননগর পৌরসভার সেরা ১৮ ফুটবলার বাছাই ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে জীবননগর উপজেলা ও পৌরসভার সেরা ১৮ ফুটবলার বাছাই পর্বের খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল ৫টায় জীবননগর উপজেলা মিনি স্টেডিয়ামে জীবননগর পৌর টিম বাছাই  করা হয়। এর আগের দিন উপজেলার টিম বাছাই করা হয়। আজ সোমবার এই ৩৬ জনের মধ্যে থেকে জীবননগর দলের জন্য খেলোড়ার বাছাই করা হবে।


বাছাই পর্বে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মো. শাহজাহান কবির, চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সদস্য কাজী মামুনুজ্জামান আদুন, জীবননগর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মো. শফিকুল ইসলাম, জীবননগর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মোখলেছুর রহমান রিমন, জীবননগর উপজেলা ফুটবল দলের সাবেক অধিনায়ক মো. সাইদুর রহমান এবং সাবেক খেলোয়াড় মো. মমিন, জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাছাই কমিটির সদস্য মো. রিপন হোসেন প্রমুখ।


জানা গেছে, আগামী ৩১ জুলাই চুয়াডাঙ্গা জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্ট চলবে আগামী ৭ আগস্ট পর্যন্ত। টুর্নামেন্ট সফলভাবে আয়োজনের লক্ষ্যে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ইতোমধ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এদিকে, আগামী ১ আগস্ট বেলা ৩টা ৩০ মিনিটে চুয়াডাঙ্গা জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টে জীবননগর উপজেলার প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। ওই ম্যাচে জীবননগর উপজেলা মুখোমুখি হবে দামুড়হুদা উপজেলার।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)