ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায়, জীবননগর থানা-পুলিশের মাদক বিরোধী অভিযানে চিহ্নিত মাদক কারবারি রাজনকে আটক করে সংক্ষিপ্ত বিচারের (সামারি ট্রায়াল) মাধ্যমে সাজা প্রদান করা হয়েছে। গতকাল রোববার সকাল ৬টার দিকে জীবননগর থানার মাধবখালী গ্রামে অভিযান পরিচালনা করে আব্বাস আলীর ছেলে আসামি মো. রাজন আহমেদকে (২৮) গ্রেপ্তার করা হয়। এসময় তার হেফাজত থেকে ৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ধারা ৩৬(১) সারণির ১০(ক) অনুযায়ী অভিযোগ গঠন করে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে সোপর্দ করা হয়। পরে বিচারক মো. মোস্তফা কামাল (সংক্ষিপ্ত বিচার আদালত) সামারি ট্রায়ালের মাধ্যমে তাকে দোষী সাব্যস্ত করে ১ বছর বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ৭ দিনের কারাদণ্ড প্রদান করেন।
চুয়াডাঙ্গা জেলা পুলিশ মাদকমুক্ত সমাজ গঠনে পেশাদারিত্ব, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান পুলিশ সুপার মো. রুহুল কবির
