নির্দেশনা ভঙ্গের অভিযোগে সপ্তাহব্যাপী দর্শনার বৃক্ষ ও পরিবেশ মেলা বন্ধ

আপলোড তারিখঃ 2026-07-26 ইং
নির্দেশনা ভঙ্গের অভিযোগে সপ্তাহব্যাপী দর্শনার বৃক্ষ ও পরিবেশ মেলা বন্ধ ছবির ক্যাপশন:

দর্শনায় চলমান সপ্তাহব্যাপী বৃক্ষ ও পরিবেশ মেলা সরকারি নির্দেশনা লঙ্ঘনের অভিযোগে বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। গতকাল শনিবার বিকেলে মাইকিং করে মেলা বন্ধের ঘোষণা দেওয়া হয়। গতকাল শনিবার রাত ৯টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও দর্শনা পৌর প্রশাসক শাহীন আলম মেলা পরিদর্শন করে সব স্টল বন্ধ রাখার নির্দেশ দেন। পাশাপাশি রোববার বেলা ১০টার মধ্যে সকল স্টল অপসারণের নির্দেশ দেওয়া হয়। নির্দেশ অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লাভলী ইয়াসমিন জানান, মেলা আয়োজনের ক্ষেত্রে কিছু শর্ত ও নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে সেগুলো যথাযথভাবে অনুসরণ করা হয়নি। মেলায় লটারি পরিচালনা, উচ্চ শব্দে গান-বাজনা, চলমান এইচএসসি পরীক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্ন সৃষ্টি, ছোটখাটো অপ্রীতিকর ঘটনা এবং স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে মেলা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, দীর্ঘদিন পর দর্শনায় আয়োজিত এ বৃক্ষ ও পরিবেশ মেলা স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছিল। মেলায় বিভিন্ন প্রজাতির গাছের চারা ছাড়াও নানা পণ্যের স্টল ছিল, যা দর্শনার্থীদের বিনোদনেরও একটি মাধ্যম হয়ে উঠেছিল। মেলায় ঘুরতে আসা কয়েকজন দর্শনার্থী, নাহিদ, লিপি ও খোকন বলেন, "মেলাটি যদি আয়োজকদের পক্ষ থেকে সরকারি নির্দেশনা মেনে পরিচালনা করা হতো, তাহলে এটি বন্ধ হওয়ার পরিস্থিতি তৈরি হতো না।"

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)