আলমডাঙ্গায় মাদকদ্রব্য ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

সামারি ট্রায়ালে ১ বছরের কারাদণ্ড

আপলোড তারিখঃ 2026-07-26 ইং
আলমডাঙ্গায় মাদকদ্রব্য ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১ ছবির ক্যাপশন:

আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে মাদকদ্রব্য ট্যাপেন্টাডলসহ গোবিন্দপুর গ্রামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে সামারি ট্রায়াল (সংক্ষিপ্ত বিচার) আদালত তাকে কারাদণ্ড ও অর্থদণ্ড করেছেন। গতকাল শুক্রবার রাতে তাকে তিন পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার করে পুলিশ।


পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের দিকনির্দেশনায় জেলাজুড়ে নিয়মিত মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় গত শুক্রবার রাতে আলমডাঙ্গা থানার এসআই কাজী শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে পৌর এলাকার গোবিন্দপুর গ্রামে মাদকবিরোধী অভিযান চালায়। অভিযানকালে গোবিন্দপুর গ্রামের মন্ডলপাড়ার সাইদুর রহমানের ছেলে আবু সাঈদ ওরফে রাব্বি হোসেনকে (২০) গ্রেপ্তার করে। তার নিকট থেকে ৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে। পরে উদ্ধারকৃত আলামত জব্দ তালিকা করে আসামীকে থানায় নিয়ে আসে।


গতকাল শনিবার গ্রেপ্তারকৃত যুবক আবু সাঈদ ওরফে রাব্বি হোসেনকে চুয়াডাঙ্গার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ১ম আদালতে হাজির করা হলে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৯(ক) ধারার অপরাধে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচশত টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)