অনুদানের চেক বিতরণ করলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার সুবাস চন্দ্র সাহা

আপলোড তারিখঃ 2017-11-24 ইং
অনুদানের চেক বিতরণ করলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার সুবাস চন্দ্র সাহা ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা-জয়রামপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের হাতে এসবিএসি ব্যাংকের নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার জয়রামপুরে গত ২৬ মার্চ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ১৩ ও আহত ১২ পরিবারের মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে নিহত ১৩ টি পরিবার ও আহত ১৩ জনের হাতে চেক তুলে দেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার, খুলনা (রাজস্ব) সুবাস চন্দ্র সাহা। তিনি বলেন, ‘যারা চলে গেছে তারা আর ফিরে আসবে না; তাই বলে নিজেরা বসে থাকলে হবে না। এ অনুদানের টাকা কাজে লাগিয়ে ভালো কিছু করে সাবলম্বী হতে হবে। দারিদ্রতা ঘুচিয়ে নিজেদেরকেই কিছু করতে হবে।’ জেলা প্রশাসনের আয়োজনে অনুদান সহযোগিতা করেছে সাউথ বাংলা এগ্রিকালচার এ্যান্ড কমার্স ব্যাংক লিঃ। জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাউথ বাংলা এগ্রিকালচার এ্যান্ড কমার্স ব্যাংক লিঃ এর পরিচালক ইঞ্জিঃ মোখলেছুর রহমান তরফদার টিপু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান। গত ২৬ মার্চ চুয়াডাঙ্গা-দর্শনা মহাসড়কের জয়রামপুর বটতলায় আলমসাধু-ট্রাক সংঘর্ষে নিহত ১৩ শ্রমিকের পরিবারের সদস্যদের হাতে ৫০ হাজার টাকা ও আহত ১৩ জনের হাতে ৪০ হাজার টাকার অনুদানের চেক প্রদান করা হয়; সর্বমোট ১১ লক্ষ ৭০ হাজার টাকা। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুর রাজ্জাক।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)