আলমডাঙ্গায় স্বয়ম্ভর পাবলিক লাইব্রেরির পাঠক বৈঠক

আপলোড তারিখঃ 2026-07-24 ইং
আলমডাঙ্গায় স্বয়ম্ভর পাবলিক লাইব্রেরির পাঠক বৈঠক ছবির ক্যাপশন:

আলমডাঙ্গার অন্যতম ঐতিহ্যবাহী সামাজিক ও শিক্ষামূলক প্রতিষ্ঠান স্বয়ম্ভর পাবলিক লাইব্রেরিতে পাঠক বৈঠক গতকাল বিকেলে লাইব্রেরি প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে পাঠক, স্বেচ্ছাসেবী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত মিলনমেলার পরিবেশ সৃষ্টি হয়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বয়ম্ভর পাবলিক লাইব্রেরির প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং দ্য ডেইলি ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সিনিয়র সাংবাদিক মো. এনামুল হক। প্রধান আলোচক ছিলেন স্বয়ম্ভর পাবলিক লাইব্রেরির সহসভাপতি, বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিয়াক বিভাগের সাবেক অধ্যাপক ডা. মো. রেজওয়ানুল হক বুলবুল এবং চুয়াডাঙ্গা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ নওরোজ মোহাম্মদ সাঈদ।


এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা নিগার সিদ্দিক কলেজের প্রভাষক খায়রুল ইসলাম, ভোঁদুয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, বিশিষ্ট ছড়াকার ও চারণকবি মনোয়ার হোসেন, আলমডাঙ্গা সরকারি কলেজের ফিজিক্যাল এডুকেশন শিক্ষক সাঈদ এম. হিরন, এসআই অব পুলিশ হেলাল উজ্জামান এবং দুবাই ইলেকট্রিসিটি অ্যান্ড ওয়াটার অথরিটির সিনিয়র ইঞ্জিনিয়ার রুহুল কুদ্দুসসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)