চুয়াডাঙ্গার তিতুদহে কৃষকের স্বপ্ন কেটে দিল দুর্বৃত্তরা

১৫ শতক জমির প্রায় সব পটল গাছ নষ্ট

আপলোড তারিখঃ 2026-07-24 ইং
চুয়াডাঙ্গার তিতুদহে কৃষকের স্বপ্ন কেটে দিল দুর্বৃত্তরা ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সদর উপজেলাধীন তিতুদহ ইউনিয়নে এক কৃষকের ১৫ শতক জমির সব পটল গাছ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় সর্বস্ব হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন কৃষক আব্দুল হালিম। তিনি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।


স্থানীয় সূত্রে জানা যায়, তিতুদহ গ্রামের কৃষক আব্দুল হালিম দীর্ঘদিন ধরে নিজের ১৫ শতক জমিতে পটল চাষ করে আসছিলেন। নিয়মিত পরিচর্যার মাধ্যমে গাছগুলো ফলন উপযোগী হয়ে উঠেছিল। অল্প কিছুদিনের মধ্যেই ক্ষেত থেকে পটল বিক্রি করে ভালো আয় করার আশা করেছিলেন তিনি। গতকাল বৃহস্পতিবার সকালে জমিতে গিয়ে তিনি দেখতে পান, দুর্বৃত্তরা রাতের আঁধারে তার ক্ষেতের প্রায় সব পটল গাছ গোড়া থেকে কেটে ফেলেছে। সবুজে ভরা ক্ষেত মুহূর্তেই পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। এ দৃশ্য দেখে তিনি কান্নায় ভেঙে পড়েন।


ভুক্তভোগী কৃষক আব্দুল হালিম বলেন, ‘অনেক কষ্ট করে ধার-দেনা করে এই পটল চাষ করেছিলাম। কয়েক দিনের মধ্যেই ফলন বিক্রি করতে পারতাম। কিন্তু কে বা কারা রাতের অন্ধকারে আমার সব গাছ কেটে দিয়ে গেছে। আমি এখন নিঃস্ব হয়ে গেলাম।’ এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষক প্রশাসনের কাছে দ্রুত তদন্ত, দোষীদের গ্রেপ্তার এবং তার ক্ষয়-ক্ষতির যথাযথ ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)