চুয়াডাঙ্গা রেল ওভারপাস প্রকল্পে ক্ষতিগ্রস্তদের মাঝে আড়াই কোটি টাকার ক্ষতিপূরণ

স্বচ্ছতা ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের আশ্বাস জেলা প্রশাসকের

আপলোড তারিখঃ 2026-07-24 ইং
চুয়াডাঙ্গা রেল ওভারপাস প্রকল্পে ক্ষতিগ্রস্তদের মাঝে আড়াই কোটি টাকার ক্ষতিপূরণ ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা রেলবাজারে রেলওয়ে ওভারপাস নির্মাণ প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের মধ্যে ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে রেলবাজারে এ চেক বিতরণ অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক লুৎফুন নাহার।


প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘জমি শুধুমাত্র একটি ঠিকানা নয়, এর সাথে জড়িয়ে থাকে বহু স্মৃতি, যার কারণে জমিকে তারা তাদের সন্তানের মতো ভালোবাসেন। যখন সরকারের কাজের জন্য জমি প্রয়োজন হয়, তখন এভাবে অধিগ্রহণ করা হয়, তারই ক্ষতি পূরণ হিসেবে এই চেক বিতরণ। অনেক ক্ষেত্রে, একটি জমি থেকে যতটুকু আয় হয়, অধিগ্রহণের ফলে ততটুকু আয় হয় না অথবা হয়ত এই একটি দোকানই ছিল একজনের আয়ের একমাত্র ক্ষেত্র। তাই তাদের জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করেছি, যেন কোনো প্রকার হয়রানি ছাড়া সঠিকভাবে আমরা এই ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্য করতে পারি।’


তিনি আরও বলেন, ‘আমি সর্বদা চেয়েছি এবং সবাইকে নির্দেশনা দিয়েছি, যেন এই চেক বিতরণের ক্ষেত্রে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত থাকে। কোনো প্রকার আর্থিক লেনদেন বা হয়রানি যেন কারোর না হয়। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি, যতদ্রুত সম্ভব আপনাদের হাতে আপনাদের চেক বিতরণ করে দেওয়ার জন্য। আপনারা সব সময়ই আমাদেরকে সহযোগিতা করেছেন। আমরা খুব দ্রুততার সাথে কাজটি করতে পারিনি। কিন্তু আপনারা যথেষ্ঠ ধৈর্য্যরে পরিচয় দিয়ে আমাদের সাহায্য করেছেন। সবসময় সকল ভালো কাজের সাথে আপনারা থাকেন।’


জেলা প্রশাসক বলেন, ‘এই মুহূর্তে আমরা নয়টি আবেদনকারীর মাঝে চেক বিতরণ করছি। আরও ১০ জন আবেদন করেছেন, তাদের তথ্য সংগ্রহ করা হয়েছে। আমি আশা করছি, তাদেরকে আগামী সপ্তাহের মাঝে এগুলোর ব্যবস্থা করে দেওয়া যাবে। এটা আমাদের কাছে আমানত, এই আমানতে কোনো খেয়ানত হোক, আমরা এটা চাই না। আমরা চাই সর্বোচ্চ সতর্কতা এবং আন্তরিকতার সাথে আপনাদের আমানতটা আপনাদের কাছে পৌঁছে দেওয়া হোক। এসব কাজে যদি কেউ কোনো অনৈতিকতার আশ্রয় নেয় বা আপনাদের কোনো সমস্যা হয়, তাহলে আমাকে জানাবেন।’


এসময় ভূমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্ত মোট ৯ জন ভূমি মালিকদের মাঝে মোট ২ কোটি ৫৩ লাখ ৩৪ হাজার ১৮৯ টাকার চেক বিতরণ করা হয়। ক্ষতিগ্রস্তদের মধ্যে চেক গ্রহণ করেন আবুল কালাম আজাদ, মালেকা পারভীন, মেহেদী হাসান জোয়ার্দ্দার, লোনা পারভীন, জান্নাত পারভীন, আব্দুল মতিন জোয়ার্দ্দার, সাইজুল ইসলাম, আলমগীর হোসেন খোকন ও সাইফুল ইসলাম (বিপুল শরীফ)।


চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, উপ-বিভাগীয় প্রকৌশলী সাদিকুর রহমান, সিনিয়র সহকারী কমিশনার এস. এম. আশিস মোমতাজসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)