কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা জলাবদ্ধতায় চরম দুর্ভোগে

আপলোড তারিখঃ 2026-07-24 ইং
কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা জলাবদ্ধতায় চরম দুর্ভোগে ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্ষা এলেই দেখা দেয় জলাবদ্ধতা। বিদ্যালয়ের প্রধান প্রবেশ পথ ও মাঠে বৃষ্টির পানি জমে থাকায় প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের।


সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের প্রধান প্রবেশপথ থেকে শুরু করে মাঠের বড় একটি অংশ কাদা ও পানিতে ডুবে রয়েছে। ফলে কোমলমতি শিক্ষার্থীরা জুতা হাতে নিয়ে কিংবা কাদা-পানি মাড়িয়ে শ্রেণিকক্ষে প্রবেশ করছে। অনেকের স্কুল ড্রেস কাদায় নষ্ট হচ্ছে। এতে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদেরও বাড়তি ভোগান্তির মুখে পড়তে হচ্ছে।


শিক্ষকেরা জানান, বর্ষাকাল এলেই এ সমস্যা প্রকট আকার ধারণ করে। বিদ্যালয়ে আসতে গিয়ে অনেক শিক্ষার্থী পিছলে পড়ে আহত হওয়ার ঘটনাও ঘটে। জলাবদ্ধতার কারণে অনেক শিক্ষার্থী নিয়মিত বিদ্যালয়ে আসতে অনীহা প্রকাশ করে, যা তাদের লেখাপড়ায় নেতিবাচক প্রভাব ফেলছে।


বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন বলেন, বর্ষা এলেই বিদ্যালয়ের মাঠ ও প্রবেশপথে পানি জমে যায়। কোমলমতি শিক্ষার্থীদের কাদা-পানি মাড়িয়ে বিদ্যালয়ে আসতে হয়। এতে তাদের পোশাক নষ্ট হওয়ার পাশাপাশি অনেক সময় তারা পড়ে গিয়ে আহত হয়। শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্বাভাবিক পাঠদান নিশ্চিত করতে দ্রুত মাঠ ও প্রবেশপথ সংস্কার করা প্রয়োজন।


অভিভাবকদের অভিযোগ, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিদিন এমন ঝুঁকিপূর্ণ পরিবেশে বিদ্যালয়ে যাতায়াত করতে হওয়া অত্যন্ত দুঃখজনক। তারা দ্রুত স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসন এবং চলাচলের উপযোগী রাস্তা নির্মাণের দাবি জানিয়েছেন।


এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে এ সমস্যা থাকলেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করে বলেন, বিদ্যালয়ের প্রবেশপথ ও মাঠ সংস্কার করা হলে শিক্ষার্থীদের দুর্ভোগ কমবে এবং শিক্ষা কার্যক্রম আরও স্বাভাবিক ও গতিশীল হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)