আলমডাঙ্গায় নিখোঁজের পরদিন মাঠে মিলল কৃষকের ক্ষতবিক্ষত মরদেহ

আপলোড তারিখঃ 2026-07-24 ইং
আলমডাঙ্গায় নিখোঁজের পরদিন মাঠে মিলল কৃষকের ক্ষতবিক্ষত মরদেহ ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাঠে সার দিতে গিয়ে নিখোঁজ হওয়া হাসেম আলী (৫৫) নামের এক কৃষকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের একদিন পর শুক্রবার সকালে আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের উসমানপুর বিশ্বাসপাড়ার কাটাখালী মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত হাসেম আলী ওই গ্রামের মৃত রস্তম মণ্ডলের ছেলে।


স্থানীয় ও স্বজনসূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে হাসেম আলী নিজের কৃষিজমিতে সার দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। কিন্তু রাত গড়িয়ে গেলেও তিনি আর বাড়ি ফেরেননি। স্বজনরা সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরবর্তীতে শুক্রবার সকালে স্থানীয় কৃষকরা কাটাখালী মাঠে গিয়ে হাসেম আলীর ক্ষতবিক্ষত নিথর দেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।


ঘটনার সত্যতা নিশ্চিত করে আলমডাঙ্গা থানা পুলিশ জানায়, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যাকাঞ্ছ কি না তা খতিয়ে দেখতে ইতোমধ্যে পুলিশের তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)