হুইপ ছেলুন ডেঙ্গুজ্বরাক্রান্ত : আজ এয়ার এম্বুলেন্সযোগে নেয়া হবে ঢাকায়

আপলোড তারিখঃ 2017-11-24 ইং
হুইপ ছেলুন ডেঙ্গুজ্বরাক্রান্ত : আজ এয়ার এম্বুলেন্সযোগে নেয়া হবে ঢাকায় ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে মশাবাহিত ডেঙ্গু-চিকুনগুনিয়ার প্রকোপ কমে গেলেও একেবার নির্মূল হয়ে যায়নি। এবার এই ক্ষুদ্র প্রাণীর আক্রমণের শিকার হলেন চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ, জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। সংসদ ভবনের বাস ভবন থেকে টানা কর্মসূচী তার সাথে শরীরে জ্বর নিয়েই গতকাল বৃহস্পতিবার দুপুর ১টায় নিজ জেলা চুয়াডাঙ্গায় ফেরেন তিনি। বিকেলে জ্বরের মাত্রা বাড়লে স্থানীয় একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর রক্ত পরীক্ষা করা হয়। সন্ধ্যায় মেডিসিন বিশেষজ্ঞ ডা. আল ইমরান জুয়েলের রিপোর্টে ধরা পড়ে হুইপ ছেলুন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। এরপর ডা. আব্দুল বাসেত, ডা. ওয়ালিউর রহমান নয়ন ও মুন্সী আতাউল হক কবরী রোডস্থ হুইপ ছেলুন জোয়ার্দ্দারের নিজ বাসভবনে এসে দীর্ঘক্ষণ তাঁকে পর্যবেক্ষণ করেন এবং দ্রুত উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। হুইপ ছেলুনের ডেঙ্গুজ্বরাক্রান্তের তথ্য সঠিক নিশ্চিত করে তাঁর একান্ত সহকারী রুবাইত বিন আজাদ সুস্থির সময়ের সমীকরণকে বলেন, ‘ঢাকাতে অবস্থানকালীন সময়ে তাঁর শরীরে জ্বর ছিল। এ অবস্থায় তিনি চুয়াডাঙ্গায় আসেন এবং রক্ত পরীক্ষা করে জানা যায় তাঁর রক্তে ডেঙ্গুর উপস্থিতি রয়েছে; তা ছাড়া বড় কোন সমস্যা নেই। দলীয় সহকর্মী ও পরিবারের সিদ্ধান্তে চিকিৎসকদের পরামর্শে (আজ) শুক্রবার সকাল ১১টায় এয়ার অ্যাম্বুলেন্সযোগে তাঁকে ঢাকা ল্যাব এইড হাসপাতালে নেয়া হবে। তাঁর সফর সঙ্গী হিসেবে সাথে থাকছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খুস্তার জামিল ও ডা. মুন্সী আতাউল হক।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)