মুজিবনগরে চিচিঙ্গা চাষে বাম্পার ফলন

ন্যায্য দাম না পেয়ে হতাশ কৃষকেরা

আপলোড তারিখঃ 2026-07-22 ইং
মুজিবনগরে চিচিঙ্গা চাষে বাম্পার ফলন ছবির ক্যাপশন:

মেহেরপুরের মুজিবনগরে চলতি মৌসুমে চিচিঙ্গার বাম্পার ফলন হয়েছে। অনুকূল আবহাওয়া ও কৃষকদের নিবিড় পরিচর্যায় এবার উৎপাদন আশানুরূপ হওয়ায় শুরুতে খুশি ছিলেন চাষিরা। তবে বাজারে ন্যায্য মূল্য না পাওয়ায় সেই আনন্দ এখন হতাশায় পরিণত হয়েছে।


উপজেলা কৃষি অফিসের তথ্য মতে, চলতি মৌসুমে বিভিন্ন এলাকায় ১১ হেক্টর জমিতে চিচিঙ্গার চাষ হয়েছে। ক্ষেতজুড়ে সবুজ চিচিঙ্গার সমারোহ চোখে পড়লেও উৎপাদন খরচের তুলনায় বাজারমূল্য অনেক কম হওয়ায় লোকসানের আশঙ্কায় রয়েছেন কৃষকরা। তাদের দাবি, বীজ, সার, কীটনাশক, সেচ ও শ্রমিকের খরচ বেড়ে গেলেও সেই অনুযায়ী বিক্রয়মূল্য মিলছে না।


চিচিঙ্গা চাষি রকিবুল ইসলাম জানান মৌসুমের শুরুতে চিচিঙ্গার দাম ভালো থাকলেও বর্তমানে বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় দাম অস্বাভাবিকভাবে কমে গেছে। ফলে উৎপাদিত ফসল বিক্রি করেও অনেকেই খরচ তুলতে হিমশিম খাচ্ছেন।
নাজিরাকোনা গ্রামের কৃষক আব্দুর রহমান বলেন কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং বাজার ব্যবস্থাপনা উন্নত করা গেলে তারা ক্ষতির হাত থেকে রক্ষা পাবেন। পাশাপাশি কৃষি সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও কার্যকর উদ্যোগেরও দাবি জানান তারা।


মুজিবনগর উপজেলা কৃষি অফিসার আব্দুল মোমিন জানান, মুজিবনগরে এ বছর চিচিঙ্গার ফলন ভালো হয়েছে। এক বিঘা জমিতে চিচিঙ্গা চাষে ২৫ থেকে ৩০ হাজার টাকা খরচ হয়। গড় ফলন হেক্টর প্রতি ২০ থেক ২৫ মেট্রিক টন । উৎপাদন ভালো বাজারে ভালো দাম পেলে চাষি লাভবান হবে বলে জানান তিনি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)