দর্শনায় স্মরণসভা, প্রেসক্লাবে সংবর্ধনা ও বৃক্ষমেলার উদ্বোধনে শরীফুজ্জামান শরীফ

গ্রন্থাগার সংরক্ষণে সহযোগিতা, সাংবাদিকদের জন্য মিলনকেন্দ্রের আশ^াস

আপলোড তারিখঃ 2026-07-22 ইং
দর্শনায় স্মরণসভা, প্রেসক্লাবে সংবর্ধনা ও বৃক্ষমেলার উদ্বোধনে শরীফুজ্জামান শরীফ ছবির ক্যাপশন:

‘প্রদীপ নিভেছে, আলোর উত্তরাধিকার রয়ে গেছে’- প্রতিপাদ্যকে সামনে রেখে দর্শনা গণউন্নয়ন গ্রন্থাগারের পরিচালক প্রয়াত আবু সুফিয়ানের স্মরণে নাগরিক স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল পাঁচটায় দর্শনা অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত কেরু কর্মকর্তা আব্দুল খালেক। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ।


প্রধান অতিথির বক্তব্যে শরীফুজ্জামান শরীফ বলেন, প্রয়াত আবু সুফিয়ানের রেখে যাওয়া দর্শনা গণউন্নয়ন গ্রন্থাগারকে টিকিয়ে রাখার দায়িত্ব দর্শনার মানুষের। এ প্রতিষ্ঠান পরিচালনায় প্রয়োজনীয় সহযোগিতা করতে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। পাশাপাশি সরকারি পৃষ্ঠপোষকতা নিশ্চিত করতেও সহযোগিতার আশ^াস দেন তিনি।


অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দর্শনা পৌরসভার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, গণউন্নয়ন গ্রন্থাগারের সাবেক সংগঠক জহির রায়হান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তরফদার সাবু, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক রাজিব আহম্মেদ, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, বেগমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কবি আহম্মদ আলী, অ্যাডভোকেট কাজল মাহমুদ, দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক এনামুল হক শাহ মুকুল, সাবেক ভিপি হারুন অর রশিদ, শরীফ উদ্দীন, ইকবাল হোসেন, নাহারুল ইসলাম মাস্টার এবং প্রয়াত আবু সুফিয়ানের স্ত্রী সেলিনা খাতুন কনক।


বক্তারা দর্শনা গণউন্নয়ন গ্রন্থাগার সংরক্ষণের পাশাপাশি দর্শনা অডিটরিয়ামের সাউন্ড সিস্টেম ও ডাকবাংলো চত্বর সংস্কারের দাবি জানান। অনুষ্ঠানে জেলা, উপজেলা ও পৌর বিএনপির নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দর্শনা অনির্বাণ থিয়েটারের সাংস্কৃতিক কর্মী সাজ্জাদ হোসেন।


স্মরণ সভা শেষে শরীফুজ্জামান শরীফ দর্শনা প্রেসক্লাবে গেলে প্রেসক্লাবের পক্ষ থেকে তাঁকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানানো হয়। সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, তিনি শুধু জেলা পরিষদের প্রশাসক বা রাজনৈতিক নেতা নন, একজন সাংবাদিকও। দৈনিক সময়ের সমীকরণ প্রতিষ্ঠার সময়ের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা, জীবননগর ও দর্শনাসহ জেলার সাংবাদিকদের জন্য একটি স্থায়ী বসার জায়গা নির্মাণের উদ্যোগ নেওয়ার চেষ্টা করবেন।
দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন দর্শনা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী খন্দকার শওকত আলী, দর্শনা প্রেসক্লাব সাংবাদিক সমিতির সভাপতি আওয়াল হোসেন ও সাবেক সভাপতি জাহিদুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন।


পরে দর্শনা চিরন্তনের উদ্যোগে আয়োজিত বৃক্ষ ও পরিবেশ মেলার উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সোহাগ মীর।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)