চুয়াডাঙ্গায় ৩য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

যুবক গ্রেপ্তার, আদালতে সোপর্দ

আপলোড তারিখঃ 2026-07-22 ইং
চুয়াডাঙ্গায় ৩য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সদর উপজেলার ধুতুরহাট গ্রামে ১১ বছরের এক নাবালিকা শিশুকে ঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে রানা দাস (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রানা দাস ওই গ্রামের খোকন দাসের ছেলে। গত সোমবার বিকেল চারটার দিকে চুয়াডাঙ্গা সদর থানার এসআই মাহাদেব কুমারের নেতৃত্বে পরিচালিত অভিযানে অভিযুক্ত রানা দাসকে গ্রেপ্তার করা হয়। গতকাল মঙ্গলবার তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা শ্রীমতি মিতা রানী (৩৮) বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন।


মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশু ধুতুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্রী। গত রোববার (১৯ জুলাই) সকাল ১০ টার দিকে শিশুটি বাড়ির বাইরে খেলাধুলার উদ্দেশ্যে বের হয়। পথের মধ্যে বাদীর চাচাতো দেবরের স্ত্রী শ্যামলী দাস (২০) শিশুটিকে ডেকে নিয়ে আসামি রানা দাসের জন্য ভাতের থালা পৌঁছে দিতে বলে। সে অনুযায়ী শিশুটি খাবারের থালা নিয়ে রানার ঘরে প্রবেশ করলে রানা তার মুখ চেপে ধরে শোবার ঘরের খাটের ওপর নিয়ে যায় এবং জোরপূর্বক ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে।


শিশুটির চিৎকার ও কান্নাকাটিতে রানা তাকে ছেড়ে দিলে ঘর থেকে বের হয়ে শিশুটি তার পিসি শাশুড়ি কিরণ দাসের (৬০) নিকট গিয়ে সমস্ত ঘটনা খুলে বলে। পরবর্তীতে ভুক্তভোগীর মা কারখানা থেকে কাজ শেষে বাড়িতে ফিরে বিষয়টি জানতে পারেন এবং পরিবারের সদস্যদের সাথে আলোচনা শেষে আইনি পদক্ষেপ নিতে থানায় মামলা দায়ের করেন।


এ ব্যপারে এ মামলার তদন্তকারী কর্মকর্তা চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের এসআই মাহাদেব কুমার জানায়, এজাহার পাওয়ার পরই অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)