রায়পুরে স্বেচ্ছাসেবক দল নেতা ও তার মেয়ে বাকপ্রতিবন্ধী কিশোরীকে কুপিয়ে জখম, থানায় অভিযোগ

আপলোড তারিখঃ 2026-07-20 ইং
রায়পুরে স্বেচ্ছাসেবক দল নেতা ও তার মেয়ে বাকপ্রতিবন্ধী কিশোরীকে কুপিয়ে জখম, থানায় অভিযোগ ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলার রায়পুর গ্রামে পূর্বশত্রুতার জেরে এক বাকপ্রতিবন্ধী কিশোরী, তার বাবা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও তার দাদিকে কুপিয়ে গুরুতর জখম ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজনের বিরুদ্ধে জীবননগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।


অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল রোববার সকাল সাড়ে ৯টার দিকে পূর্বশত্রুতার জেরে একই গ্রামের গুচ্ছপাড়া এলাকার হাবিবুর রহমান ও জাহিদুল ইসলাম লাঠিসোঁটা, হাসুয়াসহ দেশীয় অস্ত্র নিয়ে রায়পুর বাজারপাড়া গ্রামের মো. কবির হোসেনের বাড়িতে প্রবেশ করেন। এসময় তারা তার বাকপ্রতিবন্ধী কন্যা তাবাসসুম কেয়াকে এলোপাতাড়ি মারধর ও হাসুয়া দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। এ সময় পরিবারের সদস্যরা বাধা দিতে গেলে কবির হোসেনের স্ত্রী রোজিনা খাতুন ও শাশুড়ি শিল্টি খাতুনকেও মারধর করা হয়।


কবির হোসেন অভিযোগে আরও বলেন, ঘটনার খবর পেয়ে তিনি বাড়িতে ফিরলে অভিযুক্তরা তার ওপরও হামলা চালান। এ সময় কাঠের বাটাম দিয়ে আঘাত করলে তার নাকে গুরুতর জখম হয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে আহত বাকপ্রতিবন্ধী কিশোরীর মাথায় একাধিক সেলাই দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ বিষয়ে জীবননগর থানার ওসি সোলায়মান শেখ বলেন, অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)