দামুড়হুদায় বাইসাইকেল চোর আটক, থানায় সোপর্দ

আপলোড তারিখঃ 2026-07-20 ইং
দামুড়হুদায় বাইসাইকেল চোর আটক, থানায় সোপর্দ ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলার নতুন হাউলি গ্রামে জনতার হাতে আটক এক বাইসাইকেল চোরকে মডেল থানায় সোপর্দ করা হয়েছে। আটককৃত বাইসাইকেল চোর আরিফ (৪০) চিৎলা নতুন পাড়ার বদরউদ্দিনের ছেলে। গতকাল রোববার বেলা একটায় নতুন হাউলি মাঠপাড়া থেকে জনগণ তাকে আটক করে উত্তম-মাধ্যম দিয়ে পুলিশের নিকট সোপর্দ করে।


জানা যায়, গত ১৪ জুলাই দামুড়হুদা উপজেলার নতুন হাউলি মাঠপাড়ার মৃত ইউনুছের ছেলে আব্দুল কাদেরের বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করছিল চিৎলা নতুন পাড়া গ্রামের বদরউদ্দিনের ছেলে আরিফ। ওই দিনে পরক্ষণে আব্দুল কাদেরের বাইসাইকেলটি চুরি করে নিয়ে যায়। তখন চোর হিসেবে আরিফকে শনাক্ত করতে পারেনি আব্দুল কাদের। তবে গতকাল রোববার দুপুরে আব্দুল কাদেরের বাড়ির পাশে আরিফের ঘোরাঘুরি করতে দেখে জনগণ তাকে আটক করে উত্তম-মাধ্যম দিয়ে মডেল থানা-পুলিশের কাছে সোপর্দ করে।


অভিযুক্ত চোর আরিফ বলে, ‘আমি কয়েকদিন আগে একটি সাইকেল চুরি করতে গিয়ে ধরা খেয়ে জেল খেটে বাড়ি আসলাম, এখন আর আমি চুরি করিনি।’ স্থানীয়রা জানায়, চিৎলা নতুন পাড়ার আরিফ একজন পেশাদার সাইকেল চোর, সে বিভিন্ন জায়গায় সাইকেলসহ বিভিন্ন জিনিস চুরি করে থাকে। এলাকার মানুষ তাকে চোর বলে জানে।


দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজবাহউদ্দিন নিশ্চিত করে বলেন, আসলেই এ প্রকৃত চোর। যার পিসিবি আরও খারাপ। চুরি মামলাও আছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)