আলমডাঙ্গায় অবৈধ মাটি পরিবহনে সড়কে কাদা

প্রতিদিন দুর্ঘটনা, দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি

আপলোড তারিখঃ 2026-07-20 ইং
আলমডাঙ্গায় অবৈধ মাটি পরিবহনে সড়কে কাদা ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা উপজেলার কুমারী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নওদা দুর্গাপুর গ্রামের একটি গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে অবৈধভাবে মাটি পরিবহনের কারণে সড়কের বিভিন্ন স্থানে কাদা জমে চলাচল চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। এতে প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। স্থানীয়দের দাবি, দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।


স্থানীয়দের অভিযোগ, সড়কের পাশ থেকে ট্রাকে করে মাটি পরিবহনের সময় গাড়ির চাকা থেকে মাটি পড়ে প্রায় দুই কিলোমিটারজুড়ে সড়ক কাদাময় হয়ে গেছে। সামান্য বৃষ্টিতেই কাদা আরও পিচ্ছিল হয়ে পড়ায় মোটরসাইকেল, ভ্যানসহ বিভিন্ন যানবাহনের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এমনকি পথচারীদেরও হেঁটে চলতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

দুর্ঘটনায় আহত মোটরসাইকেলচালক রাফি বলেন, প্রতিদিনের মতো নওদা দুর্গাপুর থেকে কুমারী যাওয়ার পথে কাদার কারণে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন। তার সঙ্গে থাকা আরেক আরোহীও আহত হয়েছেন।


সরেজমিনে দেখা যায়, স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি সড়কের পাশ থেকে ট্রাকে মাটি পরিবহন করছেন। এসব ট্রাকের চাকা থেকে মাটি পড়ে নওদা দুর্গাপুর গ্রামের প্রধান সড়ক থেকে শ্যামপুর গ্রামের সড়ক পর্যন্ত কাদা জমেছে। এর ফলে যানবাহন বারবার পিছলে সড়কের নিচে নেমে যাচ্ছে এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।


নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা অভিযোগ করে বলেন, প্রভাবশালী ব্যক্তির ভয়ে কেউ প্রকাশ্যে প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না। তারা জানান, একাধিকবার সতর্ক করা হলেও মাটি পরিবহনকারীরা কোনো গুরুত্ব দিচ্ছেন না। এ বিষয়ে কুমারী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহবুবুল হক বলেন, বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে। তিনি আশ্বাস দিয়েছেন, ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)