চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিটের নির্বাচনের বিরুদ্ধে করা মামলা খারিজ করে দিয়েছে আদালত

আপলোড তারিখঃ 2017-11-24 ইং
চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিটের নির্বাচনের বিরুদ্ধে করা মামলা খারিজ করে দিয়েছে আদালত ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের নির্বাচন অনুষ্ঠিত করতে না পারা এবং অস্থায়ী ও অর্ন্তবর্তীকালীন নিষেধাজ্ঞার মামলা নামঞ্জুর করেছে আদালত। গত ১৯ নভেম্বর চুয়াডাঙ্গার সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক মো. খাইরুল ইসলাম এ আদেশ দেন। মামলার বিবরণে জানা গোছে, গত ১৬ নভেম্বর চুয়াডাঙ্গা শহরের হকপাড়ার মৃত রফাতুল্লাহ’র ছেলে রফিকুল ইসলাম লাড্ডু চুয়াডাঙ্গার সিনিয়র সহকারী জজ আদালতে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় চুয়াডাঙ্গা রেডক্রিসেন্টের ত্রি-বার্ষিক নির্বাচন (২০১৮-২০২০) অনুষ্ঠিত হতে না পারে এবং অস্থায়ী ও অর্ন্তবর্তকালীন নিষেধাজ্ঞা দাবি করেন। আদালত মামলাটি সাময়িকভাবে গ্রহন করে ২০১৮ সালের ২৩ এপ্রিল পরবর্তি দিন ধার্য্য করেন এবং মামলার বিবাদী রেডক্রিসেন্ট ইউনিটের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মনিরুজ্জামানের নামে সমন প্রেরণের নির্দেশ দেন। মামলার বাদী রফিকুল ইসলাম লাড্ডু গত ১৯ নভেম্বর মামলার নথিতলব করে অস্থায়ী অথবা অর্ন্তবর্তীকালীন নিষেধাজ্ঞা দাবি করে একটি দরখাস্ত জমা দেন। আদালত দরখাস্তটি মঞ্জুর করেন। দু’পক্ষের আইনজীবীদের শুনানীর পর অস্থায়ী ও অর্ন্তবর্তীকালীন নিষেধাজ্ঞার দরখাস্তটি সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক মো. খাইরুল ইসলাম নামঞ্জুর করেন। ফলে, আগামী ৭ ডিসেম্বর বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউেিনটর নির্বাচন অনুষ্ঠিত হতে আর কোন বাঁধা রইল না। মামলার বাদী রফিকুল ইসলাম লাড্ডু’র পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট মো. শাহ আলম । বিবাদী পক্ষে মামলার শুনানী করেন, অ্যাডভোকেট আশরাফ আলী, অ্যাডভোকেট মাহতাব হোসেন ও অ্যাডভোকেট শহীদুল ইসলামসহ ১৮ জন আইনজীবী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)