বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের অ্যাডহক কমিটিতে আলমডাঙ্গার কাফি ও আমিনুল

আপলোড তারিখঃ 2026-07-19 ইং
বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের অ্যাডহক কমিটিতে আলমডাঙ্গার কাফি ও আমিনুল ছবির ক্যাপশন:

বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের ২৯ সদস্যবিশিষ্ট নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এ কমিটিতে আলমডাঙ্গার দুই কৃতি সন্তান ও জাতীয় পর্যায়ের সাবেক অ্যাথলেট আব্দুল্লাহ হিল কাফি এবং আমিনুল ইসলাম সদস্য হিসেবে মনোনীত হয়েছেন। তাদের এ মনোনয়নে আলমডাঙ্গার বিভিন্ন ক্রীড়া ও সামাজিক সংগঠন অভিনন্দন জানিয়েছে।


নতুন কমিটিতে মোহাম্মদ আব্দুল্লাহ জাবেদকে সভাপতি এবং অ্যাডভোকেট আলি ইমাম করকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। গঠিত অ্যাডহক কমিটি আদেশ জারির পরবর্তী তিন মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করে নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবে।


জাতীয় পর্যায়ে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে আলমডাঙ্গার দুই কৃতি অ্যাথলেটের এ মনোনয়নকে স্থানীয় ক্রীড়াঙ্গনের জন্য গৌরবের বিষয় হিসেবে দেখা হচ্ছে।


এ উপলক্ষে আলমডাঙ্গা উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আব্দুল্লাহ হিল কাফি ও আমিনুল ইসলামকে অভিনন্দন জানানো হয়েছে। এছাড়া আলমডাঙ্গা ব্যায়ামাগার, আলমডাঙ্গা ফুটবল টিম, আলমডাঙ্গা ফ্রেন্ডস ক্লাব, কলেজপাড়া ফুটবল একাদশ এবং বাবুপাড়া ফুটবল একাদশ পৃথক পৃথকভাবে তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।


স্থানীয় ক্রীড়া সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, নতুন দায়িত্ব পালনের মাধ্যমে আব্দুল্লাহ হিল কাফি ও আমিনুল ইসলাম দেশের অ্যাথলেটিক্সের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এবং আলমডাঙ্গার ক্রীড়াঙ্গনের সুনাম আরও বৃদ্ধি করবেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)