খুলনায় ইট প্রস্তুতকারী মালিক সমিতির বিভাগীয় প্রতিনিধি সভা

আপলোড তারিখঃ 2026-07-19 ইং
খুলনায় ইট প্রস্তুতকারী মালিক সমিতির বিভাগীয় প্রতিনিধি সভা ছবির ক্যাপশন:

বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির খুলনা বিভাগীয় প্রতিনিধি সভা-২০২৬ গতকাল শনিবার বেলা ১১টায় খুলনার পারাডাইস ডিলাক্স সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির আহ্বায়ক কমিটির সভাপতি কাজী নাসির আহমেদ। 


সভা পরচিালনা করেন সেলিম রেজা বাবুল। পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এরপর সভাপতি স্বাগত বক্তব্য দেন। খুলনা বিভাগের আওতাধীন সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন সংগঠনের নেতারা এবং বিভিন্ন জেলা প্রতিনিধিরা ইটশিল্পের নানা সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন।


সভা থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলোÑ প্রয়োজনীয় মাটি সংগ্রহে হয়রানি বন্ধ করা, ইট প্রস্তুতের প্রয়োজনীয় উপাদনা সামগ্রী ও শ্রম মূল্য বৃদ্ধি পাওয়ার কারণে কাক্সিক্ষত মূল্যে ইট বিক্রয় না হওয়ায় ইটভাটা মালিকগণ বিভিন্নভাবে ক্ষতিন সম্মূখীন হচ্ছে, মাটি সংগ্রহে প্রশাসনিক বাধা বন্ধ, ২০১৩-২০১৯ এর পরিবেশ আইনের প্রয়োজনীয় ও পরিবেশ উপযোগী সংশোধনের মাধ্যমে লাইসেন্স নবায়ন প্রাপ্তির জন্য প্রশাসনের নিকট জোর আবেদন জানানো হয় এবং প্রতিবাদসরূপ ২০২৭-২০২৮ অর্থবছরের ইটভাটা বন্ধ রাখার রাখার প্রস্তাবনা। 


সভার শেষে সভাপতি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

 প্রেস বিজ্ঞপ্তি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)