দর্শনায় মাদকসহ নারী গেপ্তার

আপলোড তারিখঃ 2026-07-19 ইং
দর্শনায় মাদকসহ নারী গেপ্তার ছবির ক্যাপশন:

দর্শনায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬ বোতল নিষিদ্ধ এস্কার্ফ সিরাপসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতর্  শুক্রবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।


পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলামের তত্ত্বাবধানে এসআই মোল্যা আরিফুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স শুক্রবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার আকন্দবাড়ীয়া (গাংপাড়া) গ্রামের সিরাজুল ইসলামের বাড়ির সামনে মাটির রাস্তা থেকে মোছা. মেহেরনুর খাতুনকে (৪৮) আটক করা হয়। তিনি আকন্দবাড়ীয়া (গাংপাড়া) গ্রামের মৃত সিরাজুল ইসলামের স্ত্রী। পরে তার হেফাজত তল্লাশি করে ৬ বোতল এস্কার্ফ সিরাপ উদ্ধার করা হয়।


এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৪(খ)/৪০/৪১ ধারায় দর্শনা থানায় মামলা (নং-০৯, তারিখ: ১৮ জুলাই ২০২৬) দায়ের করা হয়েছে। 

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)