ছবির ক্যাপশন:
আলমডাঙ্গায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছর আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথযাত্রা শুরু হয়। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টায় আলমডাঙ্গা শ্রী শ্রী সত্য নারায়ণ মন্দির চত্বর থেকে শুরু হয় রথযাত্রা। রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি বাবু সুশীল কুমার ভৌতিকার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান।
তিনি বলেন, আজ একটি অত্যন্ত আনন্দের দিন। শ্রী শ্রী জগন্নাথ দেবের এই ঐতিহ্যবাহী রথযাত্রা উপলক্ষে আলমডাঙ্গার এই ঐতিহাসিক সত্যনারায়ণ মন্দিরে আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। রথযাত্রা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি মানবজাতির মিলনমেলা। রথের রশি টানার মাধ্যমে সব ভেদাভেদ ভুলে মানুষ যেভাবে একত্রিত হয়, তা আমাদের সমাজে শান্তি ও ঐক্যের শিক্ষা দেয়।
তিনি আরও বলেন, আমাদের বাংলাদেশ চিরকালই সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সব সময় বলেন- ‘ধর্ম যার যার, উৎসব সবার।’ আজকের এই বিশাল জনসমাগম আবারও প্রমাণ করে যে, আমরা চুয়াডাঙ্গাবাসী তথা বাংলাদেশের মানুষ সব সময় একে অপরের আনন্দ-বেদনা ভাগ করে নিতে জানি। অশুভ শক্তির বিনাশ এবং কল্যাণময় সমাজ গঠনই এই উৎসবের মূল বাণী, যা বর্তমান সময়ে আমাদের সবার জীবনের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। আমি এই রথযাত্রা উৎসবের সার্বিক সাফল্য কামনা করি। শ্রী শ্রী জগন্নাথ দেবের কৃপায় আমাদের সমাজ থেকে সব হিংসা, বিদ্বেষ ও অন্ধকার দূর হোক এবং আমাদের মাঝে শান্তি, সমৃদ্ধি ও সৌহার্দ্য বজায় থাকুকÑএই প্রার্থনা করি। মন্দির কমিটিকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং এত সুন্দর একটি আয়োজন করার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।
আগামী ২৪ জুলাই উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে। রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি সুশীল কুমার ভৌতিকার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাঈল, পরিদর্শক (তদন্ত) বিকাশ চন্দ্র সরকার, জেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি সুরেশ কুমার আগরওয়ালা, সেক্রেটারি উত্তম দেবনাথ, যুগ্ম সম্পাদক পবিত্র কুমার আগরওয়ালা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের চুয়াডাঙ্গা সদর উপজেলা সাধারণ সম্পাদক হেমন্ত কুমার সিংহ রায়, রথযাত্রা কমিটির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মনিন্দ্রনাথ দত্ত, ডা. অমল কুমার বিশ্বাস, যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ সাধু খাঁ, সাংগঠনিক সম্পাদক পলাশ আচার্য্য, ক্যাশিয়ার অশ্বিনী পরামানিক, বাংলাদেশ পূজা ফান্ডের উপজেলা সদস্য সচিব তপন কুমার বিশ্বাস। সাধারণ সম্পাদক পরিমল কুমার ঘোষ কালুর উপস্থাপনায় উপস্থিত ছিলেন রথযাত্রা কমিটির সদস্য পবন কুমার ভৌতিকা, মহেশ কুমার ভৌতিকা, অসিম সাহা, মদন সাহা, অমিত কুমার ভৌতিকা, সুমিত কুমার ভৌতিকা, কাশিয়া কুমার আগরওয়ালা, সুশান্ত রায়সহ আলমডাঙ্গার সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ।
