জীবননগরে নবাগত ইউএনও’র সঙ্গে প্রেসক্লাব সদস্যদের সৌজন্য সাক্ষাৎ

উপজেলার উন্নয়নে সহযোগিতার আহ্বান

আপলোড তারিখঃ 2026-07-15 ইং
জীবননগরে নবাগত ইউএনও’র সঙ্গে প্রেসক্লাব সদস্যদের সৌজন্য সাক্ষাৎ ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমাইয়া সুলতানা এ্যানির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জীবননগর প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় নবনিযুক্ত ইউএনও সাংবাদিকদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে উপজেলার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনসেবার মানোন্নয়নে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন।


তিনি বলেন, ‘আমি জীবননগরে নতুন দায়িত্ব গ্রহণ করেছি। উপজেলার উন্নয়ন ও জনগণের কল্যাণে প্রশাসনের কার্যক্রম আরও গতিশীল করতে আপনাদের গঠনমূলক সহযোগিতা ও পরামর্শ কামনা করছি। প্রশাসন ও গণমাধ্যম একসঙ্গে কাজ করলে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করা সহজ হবে। আমরা সবাই মিলে জীবননগরকে একটি সুন্দর, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই।’ এর আগে ইউএনও সাংবাদিকদের কাছ থেকে জীবননগরের সমস্যাগুলো শোনেন এবং নোট করেন।


সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন জীবননগর প্রেসক্লাবের সভাপতি ফয়সাল মাহতাব মানিক, সাধারণ সম্পাদক রিপন হোসেন, সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান, অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম কাজল, সমাজকল্যাণ ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান রিপন এবং নির্বাহী সদস্য মো. আতিয়ার রহমান ও মোহাম্মদ আব্দুল্লাহ।


এছাড়া প্রেসক্লাবের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিএম মতিয়ার রহমান, আহাম্মদ সগীর, আজিজুর রহমান, ফেরদৌস ওয়াহিদ, ওমর ফারুক, সজীব হোসেন, আবু বকর সিদ্দিক, রফিকুল ইসলাম, এমআই আতিয়ার, আব্দুল হাকিম, রফিকুল অনিক সিদ্দিকী তন্ময়সহ অন্যান্য সাংবাদিকেরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)