জীবননগর প্রেসক্লাবের সংবর্ধনায় জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক শরীফুজ্জামান

সাংবাদিকদের পেশাগত উন্নয়নে ইতিবাচক দৃষ্টিতে কাজ করব

আপলোড তারিখঃ 2026-07-15 ইং
জীবননগর প্রেসক্লাবের সংবর্ধনায় জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক শরীফুজ্জামান ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক মো. শরীফুজ্জামান শরীফকে সংবর্ধনা জানিয়েছে জীবননগর প্রেসক্লাব। গতকাল মঙ্গলবার বিকেল চারটায় জীবননগর প্রেসক্লাব মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জীবননগর প্রেসক্লাবের সভাপতি ফয়সাল মাহতাব মানিক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘সাংবাদিকরা সমাজের দর্পণ। একটি রাষ্ট্র, একটি জেলা কিংবা একটি প্রতিষ্ঠানের ইতিবাচক অগ্রযাত্রার পাশাপাশি অনিয়ম-দুর্নীতির চিত্রও গণমাধ্যমের মাধ্যমে মানুষের সামনে উঠে আসে। তাই একটি দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতা সমাজকে সঠিক পথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’

তিনি বলেন, ‘জেলা পরিষদের দায়িত্ব গ্রহণের পর আমার প্রধান লক্ষ্য জনগণের কল্যাণে স্বচ্ছতা, জবাবদিহিতা ও উন্নয়ন নিশ্চিত করা। জেলার প্রতিটি উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডে ভারসাম্য বজায় রেখে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করব। কোনো ধরনের বৈষম্য বা দলীয় বিবেচনায় নয়, জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই দায়িত্ব পালন করতে চাই।’

তিনি আরও বলেন, ‘জীবননগর সীমান্তবর্তী একটি গুরুত্বপূর্ণ উপজেলা। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, ক্রীড়া ও সংস্কৃতির বিকাশে জেলা পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে। একই সঙ্গে সাংবাদিক সমাজের যৌক্তিক দাবি-দাওয়া ও পেশাগত উন্নয়নের বিষয়েও ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করার চেষ্টা করব।’

শরীফুজ্জামান শরীফ বলেন, ‘গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতা একে অপরের পরিপূরক। গঠনমূলক সমালোচনা আমাদের ভুল-ত্রুটি সংশোধনের সুযোগ করে দেয়। তাই সাংবাদিকরা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করবেন, আর জনপ্রতিনিধি ও দায়িত্বশীল ব্যক্তিরা সেই সংবাদ থেকে শিক্ষা নিয়ে জনগণের সেবায় নিজেদের আরও বেশি নিয়োজিত করবেন- এটাই হওয়া উচিত।’

সংবর্ধনার জন্য জীবননগর প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ‘এই সম্মান আমাকে আরও দায়িত্বশীলভাবে কাজ করতে অনুপ্রাণিত করবে। আমি বিশ^াস করি, সাংবাদিক সমাজ ও জনপ্রতিনিধিদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকলে জেলার উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে। সকলের সহযোগিতা, দোয়া ও পরামর্শ নিয়ে চুয়াডাঙ্গাকে একটি উন্নত, আধুনিক ও সম্ভাবনাময় জেলা হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করে যাব।’

অনুষ্ঠানে বক্তব্য দেন জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রিপন হোসেন, কার্যকরি কমিটির সভাপতি মো. আব্দুল্লাহ হক, জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি আতিয়ার রহমান, জীবননগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান আলী ও জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবীর।

চ্যানেল নাইনের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি ও দৈনিক সময়ের সমীকরণ-এর সহকারী বার্তা সম্পাদক ফেরদৌস ওয়াহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জীবননগর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মঈন উদ্দিন ময়েন, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিউদ্দিন শফি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব এখলাছুর রহমান রাসেল, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মোখলেছুর রহমান রিমন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সুমন বিশ^াস, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন ঠান্ডুসহ বিএনপির দলীয় নেতৃবৃন্দ।

জীবননগর প্রেসক্লাবের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহসভাপতি শেখ শহীদ, সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান, অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম কাজল, সমাজকল্যাণ ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান রিপন, ডিএম মতিয়ার রহমান, আহাম্মদ সগীর, আজিজুর রহমান, ওমর ফারুক, সজীব হোসেন, আবু বকর সিদ্দিক, রফিকুল ইসলাম, সম্রাট হোসেন, এমআই আতিয়ার, আব্দুল হাকিম, রফিকুল ইসলাম, অনিক সিদ্দিকী, তন্ময়সহ অন্যান্য সাংবাদিক।

এর আগে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন প্রেসক্লাবের সদস্য আবু বকর সিদ্দিক। অনুষ্ঠানে জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক মো, শরীফুজ্জামান শরীফকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেয়া হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)