ছবির ক্যাপশন:
জীবননগর উপজেলার ঘোষনগর গ্রামের কৃতী সন্তান ড. শিরিন শবনম ইতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন। কর্মজীবনে তার এই গৌরবময় অর্জনে এলাকায় ব্যাপক আনন্দ ও উদ্দীপনা বিরাজ করছে। ড. শিরিন শবনম ইতি জীবননগর উপজেলার ঘোষনগর গ্রামের বিশিষ্ট সমাজসেবক হাজী আফজাল হোসেনের কন্যা এবং জীবননগর পশ্চিম বাজারের বিশিষ্ট আড়ৎ ব্যবসায়ী আব্দুল হামিদের বোন এবং গোপালনগর গ্রামের নাতনি।
কর্মজীবনে অত্যন্ত নিষ্ঠা ও সুনামের সাথে দায়িত্ব পালন করে আসা ড. শিরিন শবনম ইতির এই পদোন্নতিতে এলাকাবাসী ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। শুভেচ্ছা বার্তায় তারা বলেন, ড. শিরিন শবনম ইতি শুধু তার পরিবারের নন, বরং সমগ্র জীবননগর ও চুয়াডাঙ্গা জেলার। তার এই পদোন্নতি আমাদের অঞ্চলের তরুণ প্রজন্মের জন্য একটি বড় অনুপ্রেরণা। আমরা তার কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য, দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি।
