মৃত্যুকে মুঠোয় নিয়ে কাজ করে যাচ্ছি : প্রধানমন্ত্রী

আপলোড তারিখঃ 2017-11-23 ইং
মৃত্যুকে মুঠোয় নিয়ে কাজ করে যাচ্ছি : প্রধানমন্ত্রী ছবির ক্যাপশন:
সমীকরণ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তিনি মৃত্যুকে হাতের মুঠোয় নিয়ে, জীবন বাজি রেখে বাংলার মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাচ্ছেন। নিজে কী পেলেন না পেলেন বা স্বীকৃতি বড় বিষয় নয়। গতকাল বুধবার জাতীয় সংসদে এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা এসব কথা বলেন। বর্তমান সরকারের বির`দ্ধে দুর্নীতির অভিযোগের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি নিজে সততার সঙ্গে দেশ চালাতে চেষ্টা করছি। একটি কথা মনে রাখবেন, মাথায় পচন ধরলে সবখানেই পচন ধরে। যেহেতু মাথায় পচন নেই, শরীরের কোথাও একটু-আধটু ঘা-টা থাকে, সেগুলো আমরা সেরে ফেলতে পারব।’ সম্পূরক প্রশ্নে বিরোধী দল জাতীয় পার্টির ফখর`ল ইমাম বলেন, পিপলস অ্যান্ড পলিটিকস নামের একটি সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের তৃতীয় সৎ ও পরিচ্ছন্ন সরকার প্রধান। তিনি বিশ্বে চতুর্থ কর্মঠ সরকার প্রধান। তবে তাঁর সরকারের বিরুদ্ধ দুর্নীতির কিছু অভিযোগ আছে। এ বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর অনুভূতি জানতে চান। জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আমার অনুভূতি এটাই, কী পেলাম, কী পেলাম না, সে হিসাব মেলাতে আমি আসিনি। কে আমাকে রিকগনাইজ করল, করল না, সে হিসাব আমার নাই। একটাই হিসাব, এই বাংলাদেশের মানুষ, তাদের ভাগ্য পরিবর্তনে কিছু কাজ করতে পারলাম কি না, সেটাই আমার কাছে বড়।’ শেখ হাসিনা বলেন, অন্য যেসব সরকার প্রধানের সঙ্গে তুলনা করা হয়েছে, তাদের জনসংখ্যা আর বাংলাদেশের জনসংখ্যা তুলনা করা হলে হয়তো হিসাবটা অন্য রকম হতো। তিনি বলেন, তাঁকে বারবার মৃত্যুর মুখোমুখি হতে হয়েছে। গ্রেনেড হামলার শিকার হতে হয়েছে, জেলজুলুম, নির্যাতন সহ্য করতে হয়েছে। বিদেশে শরণার্থী হয়ে থাকতে হয়েছে। যাদের সঙ্গে তুলনা করা হয়েছে, তাঁদের এই অভিজ্ঞতাও নেই। এ বিষয়গুলোও বিবেচনায় নেওয়া হলে ফল অন্য রকম হতে পারত। প্রধানমন্ত্রী বলেন, এমনও দিন যায়, কাজের চাপে রাতে তিন ঘণ্টা সাড়ে তিন ঘণ্টার বেশি ঘুমাতে পারেন না। তিনি কাজ করেন মনের টানে। কারণ, তিনি তাঁর পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে চান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)