চুয়াডাঙ্গার নতুন বাজারে ইয়াবাসহ দুই মাদককারবারি আটক

সামারি ট্রায়ালে প্রত্যেকের এক বছরের কারাদণ্ড

আপলোড তারিখঃ 2026-07-11 ইং
চুয়াডাঙ্গার নতুন বাজারে ইয়াবাসহ দুই মাদককারবারি আটক ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা কেদারগঞ্জ নতুন বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। পরে সংক্ষিপ্ত বিচারিক আদালত তাদের প্রত্যেককে এক বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন। চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় জেলার বিভিন্ন ইউনিটে চলমান মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে গত বৃহস্পতিবার রাত ১১টা ৪০ মিনিটে এ অভিযান পরিচালিত হয়।


চুয়াডাঙ্গা সদর থানার এসআই এম সজীব আহম্মেদের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কেদারগঞ্জ নতুন বাজার এলাকায় মওলা মিয়ার চারতলা বাড়ির সামনে অভিযান চালায়। এ সময় ইয়াবাসহ মোছা. মিম খাতুন (২২) ও সাব্বির হোসেন পল্টনকে (২৮) হাতেনাতে আটক করা হয়।


আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়। পরে সামারি ট্রায়াল আদালত মিম খাতুনকে এক বছরের সশ্রম কারাদণ্ড, ২ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। একই আদালত সাব্বির হোসেন পল্টনকে এক বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)