বাড়িঘরে পানি ঢুকে দুর্ভোগ; তলিয়ে গেছে ফসলি জমি

টানা বৃষ্টিতে দর্শনায় জলাবদ্ধতা

আপলোড তারিখঃ 2026-07-11 ইং
বাড়িঘরে পানি ঢুকে দুর্ভোগ; তলিয়ে গেছে ফসলি জমি ছবির ক্যাপশন:

টানা ভারী বৃষ্টিতে দর্শনা পৌর এলাকার বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বাড়িঘরে পানি ঢুকে শতাধিক পরিবার দুর্ভোগে পড়েছে। একই সঙ্গে বিস্তীর্ণ এলাকার ধান, আখ, পাট ও বিভিন্ন সবজির ক্ষেত পানিতে তলিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।


স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার ভোর ৫টা থেকে সকাল ৮টা ১০ মিনিট পর্যন্ত টানা ভারী বৃষ্টিপাত হয়। এতে আজিমপুর, শ্যামপুর বটতলাপাড়া, হিন্দুপাড়া এবং পরাণপুর রিফিউজি কলোনি পুকুরপাড়াসহ বিভিন্ন এলাকায় বাড়িঘরে পানি প্রবেশ করে। এতে প্রায় শতাধিক পরিবার জলাবদ্ধতার কারণে দুর্ভোগে পড়ে।


এদিকে দর্শনা-চুয়াডাঙ্গা মহাসড়কের বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকা থেকে হঠাৎপাড়া বাজার পর্যন্ত বিভিন্ন স্থানে সড়ক ক্ষতিগ্রস্ত হয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে যানবাহন চলাচলে ঝুঁকি বেড়েছে। অন্যদিকে পরাণপুর, রামনগর, রুদ্রনগর ও লোকনাথপুর গ্রামের নলগাড়ী, চেচেরগাড়ী, বটজল, বেতোগাড়ী ও সুইন্ডোর মাঠের ধান, আখ, পাট, মরিচ, বেগুন, পটল, শিমসহ বিভিন্ন ফসল পানিতে তলিয়ে গেছে।


স্থানীয়দের অভিযোগ, দর্শনা-মুজিবনগর সড়কের গোপালখালী খাল ও মাথাভাঙ্গা নদীর সংযোগস্থলের স্লুইস গেট দীর্ঘদিন ধরে নষ্ট ও বন্ধ থাকায় মাঠের পানি দ্রুত নিষ্কাশন হতে পারেনি। ফলে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। 
পরে পরাণপুর গ্রামের ফারুক হোসেন, বাবলু, হবি ও ছৈরদ্দীনসহ কয়েকজন স্থানীয় বাসিন্দা দিনভর চেষ্টা চালিয়ে শুক্রবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে স্লুইস গেটের মুখ খুলে দিতে সক্ষম হন। এরপর মাঠের পানি গোপালখালী খাল হয়ে মাথাভাঙ্গা নদীতে প্রবাহিত হতে শুরু করে। এতে কৃষকদের আশা, পানিতে তলিয়ে থাকা ফসলের কিছুটা হলেও ক্ষতি কমবে।


স্থানীয় কৃষকেরা আগামী বর্ষা ও সম্ভাব্য বন্যার আগে ক্ষতিগ্রস্ত স্লুইস গেটটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন। তাঁদের মতে, সময়মতো গেটটি মেরামত না হলে ভবিষ্যতে আরও বড় ধরনের জলাবদ্ধতা ও কৃষি ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)