মুজিবনগরে বটির ওপর পড়ে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

আপলোড তারিখঃ 2026-07-11 ইং
মুজিবনগরে বটির ওপর পড়ে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু ছবির ক্যাপশন:

মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামে খেলাধুলার সময় দুর্ঘটনাবশত ধারালো বটির ওপর পড়ে নুসরাত (ডাকনাম মৌ) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে এই ঘটনাটি ঘটে। নুসরাত মহাজনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। সে মজমপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য (মেম্বার) স্বপনের মেয়ে এবং মুজিবনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমনের একমাত্র বোন। তিন ভাইবোনের মধ্যে নুসরাত ছিল পরিবারের সবার ছোট ও আদরের সন্তান।


পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাড়িতে খেলাধুলা করার সময় অসাবধানতাবশত নুসরাতের পা পিছলে যায়। এসময় সে ঘরে থাকা একটি ধারালো বটির ওপর পড়ে গুরুতর আহত হয়। তাৎক্ষণিকভাবে স্বজনেরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করেন। পরে অবস্থার অবনতি হলে দ্রুত কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়।


শিশুটির অকাল মৃত্যুতে পরিবারজুড়ে নেমে এসেছে গভীর শোক। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে বাড়ির পরিবেশ। সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসীও এ মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছেন।
স্থানীয় সচেতন মহল জানিয়েছেন, বাড়িতে ব্যবহৃত বটি, ছুরি ও অন্যান্য ধারালো সরঞ্জাম শিশুদের নাগালের বাইরে নিরাপদ স্থানে রাখা উচিত। অভিভাবকদের সামান্য অসতর্কতাও কখনো কখনো এমন অপূরণীয় দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াতে পারে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)