সীমান্ত ইউনিয়ন পরিষদ বাজার কমিটি গঠন

আপলোড তারিখঃ 2026-07-11 ইং
সীমান্ত ইউনিয়ন পরিষদ বাজার কমিটি গঠন ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়ন পরিষদ বাজার কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার ১১ সদস্যবিশিষ্ট এই কমিটি গঠন করা হয়। কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন আয়ুব আলী। আর সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন শাহাজুল ইসলাম। এছাড়া সহসভাপতি হয়েছেন সাইদুর রহমান সাঈদ, আবু জাফর আলী ও আব্দুর রশিদ। সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহাবুল ইসলাম।


    এদিকে কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন ইবন আহমেদ, সাংগঠনিক সম্পাদক হয়েছেন বুলবুলি এবং সহ-সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েচেন আলমগীর হোসেন। কমিটিতে দপ্তর সম্পাদকের দায়িত্ব পেয়েছেন আনিসুর হোসেন এবং প্রচার সম্পাদকের পদ পেয়েছেন মাসুদ আলম।


    বাজার কমিটির সভাপতি আয়ুব আলী বলেন, সীমান্ত ইউনিয়ন পরিষদ বাজারকে একটি সুশৃঙ্খল, পরিচ্ছন্ন ও ব্যবসাবান্ধব বাজার হিসেবে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। ব্যবসায়ী ও ক্রেতাদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাজার পরিচালনা করা হবে। প্রতি শুক্রবার ও সোমবার নিয়মিত হাট বসবে। বাজারে যাতে নিরাপদ পরিবেশ বজায় থাকে, যানজট ও অবৈধ দখল না হয় এবং ক্রেতারা নির্বিঘ্নে কেনাকাটা করতে পারেন, সে বিষয়ে কমিটি প্রয়োজনীয় উদ্যোগ নেবে। পাশাপাশি বাজারের সার্বিক উন্নয়ন, অবকাঠামো সংস্কার, পরিচ্ছন্নতা রক্ষা এবং ব্যবসায়ীদের যেকোনো সমস্যা সমাধানে স্থানীয় প্রশাসন ও ইউনিয়ন পরিষদের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)