দামুড়হুদার চিৎলা নতুন পাড়ায় মাদক বিরোধী মিছিল

আপলোড তারিখঃ 2026-07-09 ইং
দামুড়হুদার চিৎলা নতুন পাড়ায় মাদক বিরোধী মিছিল ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলার চিৎলা নতুন পাড়ায় মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মাদক বিরোধী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে চিৎলা নতুন পাড়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একটি মাদক বিরোধী মিছিল বের করা হয়। পরে চিৎলা হাসপাতাল গেটে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা সমাজ থেকে মাদকের ভয়াবহ বিস্তার রোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।


সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু। তিনি বলেন, ‘মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ অভিশাপ। তরুণ সমাজকে রক্ষা করতে হলে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রভাষক আবুল হাশেম। তিনি বলেন, ‘মাদকমুক্ত সমাজ গঠনে শুধু প্রশাসনের দিকে তাকিয়ে থাকলে হবে না। প্রত্যেক পরিবারকে সচেতন হতে হবে এবং যুবসমাজকে খেলাধুলা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রাখতে হবে।’


এসময় উপজেলা বিএনপি নেতা রোকনুজ্জামান তোতাম, শামসুল ইসলাম, আব্দুস সালাম, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বকুল হোসেন, ওয়ার্ড বিএনপি নেতা বরকত সর্দ্দার, বারেক সর্দ্দার, সরমান আলী, যুবদল নেতা দেলোয়ার হোসেন, আলমগীর, নাজমুল, জাবেদ, ইকলাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, যুবসমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা আরও বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)