আলমডাঙ্গায় বাকপ্রতিবন্ধী নারী ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2026-07-09 ইং
আলমডাঙ্গায় বাকপ্রতিবন্ধী নারী ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা উপজেলার বাঁশবাড়ীয়া গ্রামে এক বাকপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের মামলায় তাজমুল ইসলাম ফাসু (২৬) এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাজমুল ইসলাম ফাসু ভাংবাড়ীয়া ইউনিয়নের বাঁশবাড়ীয়া গ্রামের দক্ষিণপাড়ার আসাবুল হকের ছেলে। গতকাল বুধবার দুপুরে উপজেলার হাটবোয়ালিয়া গ্রামের একটি ইটভাটা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


তাজমুল হক ও ধর্ষণের শিকার ওই নারী একই এলাকার বাসিন্দা। অসহায় বাকপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে এরই মধ্যে অভিযুক্ত তাজমুলের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় একটি ধর্ষণ মামলা ছিল।


পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ধর্ষণ মামলার আসামি তাজমুল ইসলাম ফাসুর অবস্থান নিশ্চিত হওয়ার পর হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. হাসিবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ইটভাটা এলাকায় অভিযান চালায়। অভিযানে তাজমুল ইসলাম ফাসুকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আলমডাঙ্গা থানায় সোপর্দ করা হয়।


আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তার বিরুদ্ধে  ধর্ষণ মামলা হয়েছে। আজ তাকে সংশ্লিষ্ট মামলায়  আদালতে পাঠানো হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)