ছবির ক্যাপশন:
জীবননগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাঈম হোসেন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার বেগমপুর ইউনিয়নের যাদপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাঈম হোসেন জীবননগর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের হাসপাতালপাড়ার মকবুল হোসেনের ছেলে। তাদের গ্রামের বাড়ি বেগমপুর ইউনিয়নের যোদবপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের বাড়ির একটি কক্ষে বিদ্যুতের তার সরানোর সময় তিনি অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলায়মান সেখ।
