ছবির ক্যাপশন:
আলমডাঙ্গায় উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল চারটায় উপজেলা জামায়াতের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক শফিউল আলম বকুল। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের নায়েবে আমির ও দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আজিজুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আজিজুর রহমান বলেন, রুকনদের নিয়মিত কুরআনের আয়াত মুখস্থ, হাদিস অধ্যয়ন এবং ইসলামী সাহিত্য পাঠের মাধ্যমে নিজেদের জ্ঞান ও আমল বৃদ্ধি করতে হবে। তিনি মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও সাহাবায়ে কেরামের ত্যাগ, কুরবানি ও সংগ্রামের ইতিহাস তুলে ধরে উপস্থিত রুকনদের আখেরাতমুখী জীবন গঠনের আহ্বান জানান। তিনি আরও বলেন, ইসলামী আন্দোলনের কর্মীদের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে ইসলামী আদর্শের প্রতিফলন ঘটাতে হবে এবং দ্বীনের পথে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের কর্মপরিষদসদস্য, সমাজ কল্যাণ সম্পাদক ও জামজামী ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী আলতাফ হুসাইন, আলমডাঙ্গা উপজেলা জামায়াতের নায়েবে আমির ও ডাউকি ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ইউসুফ আলী মাস্টার, তারবিয়াত সেক্রেটারি বিলাল হোসাইন ও অফিস সম্পাদক রফিকুল ইসলাম। আলমডাঙ্গা উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের রুকনবৃন্দ উপস্থিত ছিলেন।
