আলমডাঙ্গায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাসিক সভায় সিভিল সার্জন ডা. হাদী

হাসপাতালে কোনো রোগী যেন সেবা থেকে বঞ্চিত না হয়

আপলোড তারিখঃ 2026-07-08 ইং
আলমডাঙ্গায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাসিক সভায় সিভিল সার্জন ডা. হাদী ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা এবং ÔEPI Online Microplan & Immunization e-Tracker on Smart Health BD'  বিষয়ক বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও জেলা পর্যায়ের রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ।


প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জন বলেন, ‘প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্বাস্থ্য খাতকে সম্পূর্ণ ডিজিটালাইজড করার প্রক্রিয়া দ্রুত গতিতে এগিয়ে চলছে। মাঠপর্যায়ে শতভাগ সফলতার সাথে টিকাদান কর্মসূচি বাস্তবায়ন এবং প্রতিটি শিশুর নিখুঁত স্বাস্থ্য সুরক্ষায় স্মার্ট হেলথ বিডি (Smart Health BD) অ্যাপের কোনো বিকল্প নেই। EPI Online Microplan Ges Immunization e-Tracker সফলভাবে ব্যবহারের মাধ্যমে স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় আরও সহজ ও নির্ভুলভাবে পৌঁছে দিতে হবে। এ বিষয়ে সকল স্বাস্থ্যকর্মীকে শতভাগ আন্তরিক ও প্রযুক্তিগতভাবে দক্ষ হতে হবে।’


তিনি আরও বলেন, ‘হাসপাতালে আসা কোনো রোগী যেন সেবা থেকে বঞ্চিত না হয়। ইনডোর বা আউটডোর- সবখানেই ওষুধের সরবরাহ এবং চিকিৎসকদের সার্বক্ষণিক উপস্থিতি নিশ্চিত করতে হবে। সরকারি স্বাস্থ্যসেবার মান ধরে রাখতে যেকোনো ধরণের অবহেলা সহ্য করা হবে না।’ প্রশিক্ষণে বক্তারা মাঠপর্যায়ে টিকাদান কর্মসূচি আরও বেগবান করতে এবং ডিজিটাল স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণে ‘স্মার্ট হেলথ বিডি’ অ্যাপসের মাধ্যমে অনলাইন মাইক্রোপ্ল্যান ও ই-ট্র্যাকার ব্যবহারের বিভিন্ন দিক তুলে ধরেন।


মাসিক সভা ও প্রশিক্ষণ কর্মসূচি শেষে চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনডোর (পুরুষ ও মহিলা ওয়ার্ড) পরিদর্শনে যান। পরিদর্শনকালে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ভর্তিকৃত রোগীদের শয্যাপাশে যান এবং তাদের চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন। এসময় তিনি রোগীদের মানসম্মত চিকিৎসাসেবা ও ওষুধ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে তাগিদ দেন।
সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসারবৃন্দ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা, স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)