ছবির ক্যাপশন:
দর্শনা পৌরসভার ঈশ্বরচন্দ্রপুর ঈদগাঁপাড়া এলাকায় পৌরসভার নির্দেশনা অমান্য করে সড়কের ওপর ল্যাট্রিনের হাউস নির্মাণের অভিযোগে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পৌর প্রশাসক ও দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহিন আলম। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তার সঙ্গে ছিলেন পৌরসভার প্রকৌশলী সাজেদুল ইসলাম, কর নির্ধারক জাহিদুল ইসলাম এবং খাদ্য নির্ধারক হারুন অর রশিদ।
ঘটনাস্থল পরিদর্শন শেষে পৌর প্রশাসক মো. শাহিন আলম বলেন, পৌরসভার নির্দেশনা উপেক্ষা করে নির্মাণকাজ করায় ইদ্রিস আলীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে অভিযোগ অস্বীকার করে ইদ্রিস আলী বলেন, ল্যাট্রিনের হাউসের পাশেই রাস্তার দিকে আমার নিজস্ব জমি রয়েছে। আমি আমার জমির মধ্যেই ল্যাট্রিনের হাউস নির্মাণ করছি। এ বিষয়ে জমির অবস্থান ও মালিকানা যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে পৌরসভা সূত্রে জানা গেছে।
