চুয়াডাঙ্গার জামালপুরে বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলীর ইন্তেকাল

আপলোড তারিখঃ 2026-07-08 ইং
চুয়াডাঙ্গার জামালপুরে বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলীর ইন্তেকাল ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের জামালপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী মন্ডল ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে বার্ধক্যজনিত কারণে তিনি নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনার বয়স হয়েছিলো ৭২ বছর। তিনি স্ত্রী-সন্তানসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।


গতকাল মঙ্গলবার বিকেল চারটায় স্থানীয় ঈদগাহ মাঠে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। গার্ড অব অনার প্রদানকালে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তিথি মিত্র। আরও উপস্থিত ছিলেন দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম ও তিতুদহ ক্যাম্প ইনচার্জ অরুপ কুমারসহ পুলিশের চৌকস টিম। গতকালই জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয় বলে জানিয়েছে তার পরিবার। তার মৃত্যুতে স্থানীয় সুধীমহলসহ জেলার মুক্তিযোদ্ধাগণ শোক প্রকাশ করেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)