ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা জেলা পুলিশের জুলাই মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন, আসামি গ্রেপ্তার, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার স্বীকৃতি হিসেবে ১০ জন পুলিশ সদস্যকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। একই সঙ্গে জেলার পাঁচ থানার শ্রেষ্ঠ গ্রাম পুলিশদের নগদ অর্থ পুরস্কার দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স ড্রিলশেডে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিনহাজ-উল-ইসলাম। সভায় অতিরিক্ত পুলিশ সুপার উপস্থিত পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও মতামত মনোযোগ দিয়ে শোনেন। আগের কল্যাণ সভায় উত্থাপিত বিষয়গুলোর অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি পুলিশ সদস্যদের কল্যাণ ও কর্মপরিবেশ উন্নয়নে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এছাড়া চাহিদার ভিত্তিতে বিভিন্ন থানা, ক্যাম্প ও ফাঁড়িতে প্রয়োজনীয় ক্রোকারিজ ও দাপ্তরিক ব্যবহার্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় চুয়াডাঙ্গা জেলা পুলিশে কর্মরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হারুন অর রশিদের অবসরজনিত বিদায় উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মোস্তাফিজুর রহমান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) অনির্বাণ দাস, মো. সোয়েব আহমেদ ও হিমন বিশ্বাস, জেলার সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি), কোর্ট পুলিশ পরিদর্শক, টিআই (প্রশাসন), আরআই, পুলিশ লাইন্স, বিভিন্ন ক্যাম্প ইনচার্জ এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা।
