জীবননগরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৯

আপলোড তারিখঃ 2026-07-07 ইং
জীবননগরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৯ ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলার পৃথক পৃথক এলাকা থেকে বিভিন্ন মামলায় ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাত ২টা থেকে সোমবার ভোর ৫টা পর্যন্ত এ অভিযান চলে। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার পাথিলা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আশরাফুল ইসলাম (৪০), একই গ্রামের মৃত মহর শেখের ছেলে মিলন (২৭), তার ভাই কুরবান শেখ (৪৫), মৃত মইনুদ্দিনের ছেলে আব্দুর রাজ্জাক (৫৫), আবুল হোসেনের ছেলে বাচ্চু মিয়া (৪০), সুটিয়া গ্রামের গোলাম হোসেনের ছেলে খন্দকার ইসমাইল হোসেন (৫০), একই গ্রামের মৃত আব্দুর রাজ্জাক মালিতার ছেলে শামসুল হক মালিতা (৬০), নিশ্চিন্তপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে হাসিব হোসেন (২৮) ও বাঁকা গ্রামের মৃত সুব্ব গাজীর ছেলে আব্দুল জব্বার (৪৭)।


পুলিশ সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে চুয়াডাঙ্গা পুলিশ সুপার রুহুল কবীর খানের নির্দেশে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখের নেতৃত্বে থানা পুলিশের একাধিক টিম গোপন সংবাদের ভিত্তিতে পৃথক পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় বিভিন্ন মামলা রয়েছে। তাদের বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)