কোটচাঁদপুরে হাতকড়া পরানো অবস্থায় রাতে পালিয়ে সকালে গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2026-07-05 ইং
কোটচাঁদপুরে হাতকড়া পরানো অবস্থায় রাতে পালিয়ে সকালে গ্রেপ্তার ছবির ক্যাপশন:

ঝিনাইদহের কোটচাঁদপুরে হাতকড়া পরানোর সময় পুলিশের কাছ থেকে এক আসামি পালিয়ে যান। পালিয়ে যাওয়া আসামির নাম ফরিদ হোসেন (২৮)। গত শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার সাফদারপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা ফরিদকে গ্রেপ্তার করে অভিযান চালানোর সময় পালিয়ে যান। শনিবার সকালে কোটচাঁদপুর উপজেলার দোড়া ইউনিয়নের ধোপাবিলা গ্রাম থেকে পলাতক ফরিদ হোসেনকে পুনরায় গ্রেপ্তার করে পুলিশ।


ফরিদ হোসেন কোটচাঁদপুর উপজেলার ভোমরাডাঙ্গা চুয়াডাঙ্গা গ্রামের হোসেন আলীর ছেলে। চুরি ও মারধরের অভিযোগে তার মায়ের দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল।


সাফদারপুর পুলিশ ক্যাম্পের এএসআই আব্দুল কুদ্দুস জানান, শুক্রবার দিবাগত রাত ৮টার দিকে কোটচাঁদপুর উপজেলার ভোমরাডাঙ্গা গ্রাম থেকে পুলিশ ফরিদ হোসেনকে আটক করে। ওই সময় হাতকড়া পরানো অবস্থায় সে পালিয়ে যায়। পরে রাতভর কোটচাঁদপুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। এক পর্যায়ে শনিবার সকালে ধোপাবিলা গ্রামের এক আত্মীয়ের বাড়ি থেকে ফরিদ হোসেনকে গ্রেফতার করে পুলিশ।


কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সায়েম ইউসুফ জানান, ফরিদ হোসেনের নামে তার মা চুরি ও মারধরের অভিযোগে মামলা করেন। ওই মামলায় আদালত ফরিদ হোসেনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করে।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন বলেন, গ্রেপ্তারের পরে পালিয়ে যাওয়ার অভিযোগে ফরিদ হোসেন নামে ওই আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আসামিকে শনিবার আদালতে সোপর্দ করে জেলহাজতে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)